-
বিজেপি সরকার কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত কংগ্রেস পিছু হটবে না: রাহুল গান্ধী
জানুয়ারি ১৫, ২০২১ ১৭:৫৩ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, ‘বিজেপি সরকারকে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। যতক্ষণ না ওই আইন বাতিল করা হবে, ততক্ষণ কংগ্রেস পিছিয়ে আসবে না। ওই আইন কৃষকদের সহায়তা করার জন্য নয়, বরং শেষ করার জন্য।’ তিনি আজ (শুক্রবার) কংগ্রেসের পক্ষ থেকে কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে এক বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে ওই মন্তব্য করেন।
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে চীন: ভারতের সেনা প্রধান
জানুয়ারি ১৫, ২০২১ ১৫:২২ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা’র (এলএসি) স্থিতিশীলতা নষ্ট করার জন্য একতরফা ষড়যন্ত্র করছে চীন।’ একইসঙ্গে তিনি প্রতিবেশী চীন ও পাকিস্তানের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কেউ যেন আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেওয়ার ভুল না করে।’
-
কৃষি আইন নিয়ে অচলাবস্থা দূর করতে গড়া কমিটি থেকে সরে দাঁড়ালেন কৃষক নেতা ভুপিন্দর সিং মান
জানুয়ারি ১৪, ২০২১ ১৬:০৫ভারতের কেন্দ্রীয় সরকারে তৈরি তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের যে আন্দোলন চলছে তার সমাধানের লক্ষ্যে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছিল তা থেকে সরে দাঁড়িয়েছেন কৃষক নেতা ভুপিন্দর সিং মান। এরফলে চলমান কৃষক আন্দোলনকে কেন্দ্র করে যে অচলাবস্থা চলছে তা দূর করার প্রচেষ্টা ব্যাহত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
চোখ-কান খোলা রাখুন, করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর বিজেপি : নুসরত জাহান
জানুয়ারি ১৪, ২০২১ ১৫:৫৯ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি নুসরত জাহান বিজেপিকে করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন। তিনি এজন্য সবাইকে চোখ, কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। নুসরত জাহান এমপি আজ (বৃহস্পতিবার) দেগঙ্গায় এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময়ে এধরণের মন্তব্য করেন।
-
করোনা ভ্যাকসিনের বিরোধিতাকারীরা পাকিস্তানে চলে যাক: সঙ্গীত সোম
জানুয়ারি ১৩, ২০২১ ১৬:২৪ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সংগীত সোম করোনা ভ্যাকসিনের বিরোধিতাকারীদের পাকিস্তানি মানসিকতার বলে অভিহিত করে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। আজ (বুধবার) সঙ্গীত সোমের এ ধরণের মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
বেআইনি অর্থ লেনদেন মামলায় গ্রেফতার তৃণমূলের সাবেক এমপি কেডি সিং
জানুয়ারি ১৩, ২০২১ ১৪:৪০বেআইনি অর্থ লেনদেন মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যসভায় তৃণমূলের সাবেক সংসদ সদস্য কেডি সিং। আজ (বুধবার)এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লিতে তাকে গ্রেফতার করেছে।
-
সীমান্তে যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করবে ভারত: এমএম নারাভানে
জানুয়ারি ১২, ২০২১ ১৫:৫৫ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, ভারত যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ভারতে সংখ্যালঘুদের উপরে বার বার অত্যাচার নেমে আসছে, বাঁচার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়: জ্যোতিপ্রিয় মল্লিক
জানুয়ারি ১২, ২০২১ ১৩:২৭ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ভারতে সংখ্যালঘুদের উপরে বার বার অত্যাচার নেমে আসছে। সেজন্য তারা একশো শতাংশ তৃণমূলের সঙ্গে আছেন। তিনি আজ (মঙ্গলবার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
বিজেপি হেরে গিয়েও ট্রাম্পের মতো বলবে আমরাই জিতেছি: মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ১১, ২০২১ ১৫:৩৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ‘একবার করল নোটবন্দি, আরেকবার কোভিডে হলাম আমরা গৃহবন্দি, এরপরে করবে জেল বন্দি, তারপরে ভারতবর্ষটাকেই বন্দি করে রেখে দেবে। তিনি আজ (সোমবার) রানাঘাটের হাবিবপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
কৃষি আইন স্থগিত করতে বলল সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার
জানুয়ারি ১১, ২০২১ ১৪:২৬ভারতে কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া তিন কৃষি আইন আপাতত স্থগিত করতে বলেছে সুপ্রিম কোর্ট। আজ (সোমবার) শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এখনই ওই আইন কার্যকর না করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে আদালত জানিয়েছে, সরকার এই পরামর্শ না শুনলে তারাই ওই আইনের উপরে স্থগিতাদেশ দেবে। সুপ্রিম কোর্টের এ ধরণের কঠোর অবস্থানে কার্যত কেন্দ্রীয় সরকার বড়সড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা।