-
হরিয়ানায় কৃষক বিক্ষোভ সামাল দিতে পানি কামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, মুখ্যমন্ত্রীর সভা বাতিল
জানুয়ারি ১০, ২০২১ ১৭:০৫ভারতের বিজেপিশাসিত হরিয়ানার কারনালে প্রতিবাদী কৃষকদের বিক্ষোভের জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টারের নির্ধারিত সভা বাতিল করা হয়েছে। ওই ঘটনায় পুলিশকে প্রতিবাদকারী কৃষকদের সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি পানি কামান ব্যবহার করতে হয়। আজ (রোববার) ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
-
দিল্লি সীমান্ত থেকে কৃষকের সরিয়ে দেওয়ার দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন
জানুয়ারি ১০, ২০২১ ১০:২৪ভারতের রাজধানী দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। ঋষভ শর্মা নামে এক ব্যক্তি ওই আবেদন জানিয়েছেন। আগামীকাল (সোমবার) শীর্ষ আদালতে ওই আবেদনের শুনানি হবে।
-
জম্মু-কাশ্মীরে ৩-জি, ৪-জি মোবাইল ইন্টারনেট পরিসেবায় নিষেধাজ্ঞা, ভরসা ২-জিই
জানুয়ারি ১০, ২০২১ ১০:১৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আগামী ২২ জানুয়ারী পর্যন্ত থ্রি-জি এবং ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিসেবায় নিষেধাজ্ঞা থাকছে। গান্দেরবল এবং উধমপুর বাদে অন্যান্য জেলায় কেবলমাত্র টু-জি পরিষেবা বহাল থাকবে। সম্প্রতি স্বরাষ্ট্র বিভাগের প্রধান সচিব শালীন কাবরার জারি করা নির্দেশে বলা হয়েছে, নিরাপত্তা সংস্থাগুলোর রিপোর্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে আপাতত টু-জি পরিষেবা চালু থাকবে।
-
মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এবার মোদিও হারবেন: সৌগত রায়
জানুয়ারি ০৯, ২০২১ ১৫:৩০ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এর পরের বার মোদিও হারবেন। তিনি আজ (শনিবার) ব্যারাকপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করা চীনা সেনা সদস্য বন্দি
জানুয়ারি ০৯, ২০২১ ১৫:০৬ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করা এক চীনা সেনা সদস্যকে বন্দি করেছে ভারতীয় সেনা জাওয়ানরা। আজ (শনিবার) ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
প্রধানমন্ত্রী আগে করোনা ভ্যাকসিন নিন, পরে আমরা নেব: তেজ প্রতাপ যাদব
জানুয়ারি ০৮, ২০২১ ১৫:২৫ভারতের বিহার রাজ্যের আরজেডি নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী তেজ প্রতাপ যাদব করোনা ভ্যাকসিন প্রদান ইস্যুতে বলেছেন, সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা ভ্যাকসিন নেওয়া উচিত। এবং তারপরে তা দেশের অন্যদের দেওয়া হোক। তেজপ্রতাপ যাদব বলেন, ‘আগে প্রধানমন্ত্রী মোদিজী কোভিড-১৯ ভ্যাকসিন নিন। তারপরে আমরাও নেব।’
-
‘করোনার চেয়ে ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল কংগ্রেস’ পশ্চিমবঙ্গ থেকে বিদায় হবে: দিলীপ ঘোষ
জানুয়ারি ০৮, ২০২১ ১৫:২২ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে করোনার চেয়ে ‘ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল কংগ্রেস’ রাজ্য থেকে বিদায় হবে। তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেছেন।
-
আওরঙ্গাবাদ বিমানবন্দরের নাম পরিবর্তন করে সম্ভাজী মহারাজের নামে করার দাবি উদ্ধব ঠাকরের
জানুয়ারি ০৭, ২০২১ ১৫:৫৭ভারতে হিন্দুত্ববাদী শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কেন্দ্রীয় সরকারের কাছে আওরঙ্গবাদ বিমানবন্দরের নাম পরিবর্তন করে অবিলম্বে সেটিকে ছত্রপতি সম্ভাজী মহারাজ বিমানবন্দর হিসেবে নামকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়েছেন।
-
ভারতের ভূখণ্ড চীন দখল করে বসে থাকলেও মোদির মুখে কোনও কথা নেই : অভিষেক বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ০৭, ২০২১ ১৫:২৭সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, চীন আমাদের ভূখণ্ড দখল করে বসে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কোনও কথা নেই! তিনি আজ (বৃহস্পতিবার) দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর স্টেডিয়াম গ্রাউন্ডের জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভারতে ধর্মান্তরণ আইন খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ
জানুয়ারি ০৬, ২০২১ ১৫:৫৩ভারতের বিভিন্ন রাজ্যে বিয়ের নামে ধর্মান্তরণ রুখতে যে আইন তৈরি করা হয়েছে তার বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। যদিও এ সংক্রান্ত আইনে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। আজ (বুধবার) সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হয়। আগামী ৪ সপ্তাহ পরে বিষয়টি নিয়ে পরবর্তী শুনানি হবে।