-
বিজেপি দেওয়াল লিখন করলেও মানুষের অন্তরে মমতা রয়েছেন: জ্যোতিপ্রিয় মল্লিক
নভেম্বর ২২, ২০২০ ১৬:০৭ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও মানুষের অন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
‘লাভ জিহাদ’ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর দাবিকে আমল দিচ্ছে না জেডিইউ
নভেম্বর ২২, ২০২০ ১১:৩৪ভারতের বিহার রাজ্যে বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের ‘লাভ জিহাদ’সম্পর্কিত বক্তব্য থেকে ক্ষমতাসীন জেডিইউ নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। বিজেপি নেতা গিরিরাজ সিং বিহারে ‘লাভ জিহাদ’সম্পর্কিত আইন তৈরি করতে হবে বলে দাবি জানিয়েছিলেন। বিহারে জেডিইউ-বিজেপি সমন্বিত জোট ‘এনডিএ’ ক্ষমতায় রয়েছে।
-
‘ইউএপিএ’ মুসলিম ও দলিতদের কারাগারে পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে: ওয়াইসি
নভেম্বর ২১, ২০২০ ১৫:৪৯ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (মিম) প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ‘ইউএপিএ’ একটি খারাপ আইন যা নিরীহ মুসলিম, দলিত এবং যারা সরকারকে প্রশ্নবিদ্ধ করে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়।
-
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে সেনাবাহিনীর ১ জওয়ান নিহত
নভেম্বর ২১, ২০২০ ১৪:০১জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে পাতিল সংগ্রাম শিবাজী নামে সেনাবাহিনীর এক হাবিলদার নিহত ও অন্য এক জওয়ান আহত হয়েছেন। আজ (শনিবার) রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
-
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি ‘লাভ জিহাদ’শব্দ তৈরি করেছে : অশোক গেহেলট
নভেম্বর ২০, ২০২০ ১৫:৩৪ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, দেশে বিভাজন ঘটাতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি 'লাভ জিহাদ' শব্দ তৈরি করেছে। আজ (শুক্রবার) তিনি ওই মন্তব্য করেছেন।
-
কর্ণাটকে শিগগিরি গরু জবাই বন্ধে আইন তৈরি করা হবে : বিজেপি নেতা সিটি রবি
নভেম্বর ২০, ২০২০ ১৫:২৬ভারতের কর্ণাটক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে শিগগিরি আইন তৈরি করা হবে বলে সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা সিটি রবি মন্তব্য করেছেন। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেছেন।
-
বিহারে শপথ নেওয়ার ৩ দিনের মধ্যেই ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী মেওয়া লাল চৌধুরী
নভেম্বর ১৯, ২০২০ ১৫:৪৭ভারতের বিহার রাজ্যে শপথ গ্রহণের তিন দিনের মধ্যেই ইস্তফা দিলেন জেডিইউ নেতা ও শিক্ষামন্ত্রী মেওয়া লাল চৌধুরী। আজ (বৃহস্পতিবার) তিনি ইস্তফা দিয়েছেন।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত
নভেম্বর ১৯, ২০২০ ১৩:৫০জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত ও পুলিশের দু’জন কনস্টেবল আহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) নাগরোটায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
-
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি’র চাপে পদত্যাগ করতে বাধ্য হবেন: শিবসেনা
নভেম্বর ১৮, ২০২০ ১৬:৩৬ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি’র চাপে পদত্যাগ করতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছে শিবসেনা। আজ (বুধবার) দলটির মুখপত্র ‘সামনা’য় ওই মন্তব্য করা হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে কটাক্ষ করা হয়েছে।
-
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারার অজুহাতে মুসলিমদের জমি দখল করতে চাচ্ছে সরকার : মেহেবুবা
নভেম্বর ১৮, ২০২০ ১৪:১৬জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বিজেপি সরকার জম্মু-কাশ্মীরের মুসলিমদের টার্গেট করছে এবং জম্মু-কাশ্মীরে জমি তাদের পুঁজিপতি সমর্থকদের কাছে বিক্রি করতে যাচ্ছে। মেহেবুবা মুফতির অভিযোগ, ৩৭০ ধারার অজুহাতে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের মুসলিমদের জমি দখল করতে চাচ্ছে।