-
ভারতে ২৪ ঘণ্টায় ৯৩৩ জন করোনা রোগীর মৃত্যু, আক্রান্ত ৬১ হাজার ৫৩৭
আগস্ট ০৮, ২০২০ ০৯:২৬ভারতে একদিনে ৯৩৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। একইসময়ে ৬১ হাজার ৫৩৭ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে মোট ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৫১৮।
-
কেরালায় রানওয়ে থেকে ছিটকে দু’টুকরা এয়ার ইন্ডিয়ার বিমান, দুই পাইলটসহ নিহত ১৮
আগস্ট ০৭, ২০২০ ২০:৫৯ভারতের কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান দু’টুকরা হয়ে গেছে। এ ঘটনায় দুই পাইলটসহ ১৮ জন নিহত এবং ১২৩ জন আরোহী আহত হয়েছেন।
-
বাবরী মসজিদের পর এবার মথুরা-কাশীর দাবিতে সোচ্চার 'আখাড়া পরিষদ'
আগস্ট ০৭, ২০২০ ১৫:১১ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরী মসজিদের জায়গায় হিন্দুদের রামের জন্মস্থানের দাবি আন্দোলনে আইনি লড়াইয়ে সফল হওয়ার পরে এবার মথুরা ও কাশী ইস্যুতে নয়া দাবিতে সোচ্চার হয়েছেন হিন্দুত্ববাদী নেতারা। একসময়ে যে জায়গায় কয়েকশ’ বছরের পুরোনো বাবরী মসজিদ ছিল গত ৫ আগস্ট সেখানে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যদিও থেমে নেই উগ্র হিন্দুত্ববাদীরা।
-
করোনা: ভারতে একদিনে ৬২ হাজারের বেশি শনাক্ত, মাত্র ২১ দিনে আক্রান্ত ১০ লাখ
আগস্ট ০৭, ২০২০ ০৮:২৯ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৬২ হাজারের বেশি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যায় আক্রান্তের ঘটনা। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৫৩৮ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন এবং একইসময়ে ৮৮৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
অসমে বজরং দলের বাইক মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষ, কারফিউ, ফ্ল্যাগমার্চ
আগস্ট ০৬, ২০২০ ১৪:১৯ভারতের বিজেপিশাসিত অসমে বজরং দলের বাইক মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। এছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বেশকিছু যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে।
-
গুজরাটে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ করোনা রোগীর মৃত্যু, মোদির শোক প্রকাশ
আগস্ট ০৬, ২০২০ ০৮:২৪ভারতের বিজেপিশাসিত গুজরাটের আহমেদাবাদ শহরের একটি কোভিড-১৯ হাসপাতালে আগুন লাগায় ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
-
বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তিতে কারফিউয়ের কবলে কাশ্মীর
আগস্ট ০৬, ২০২০ ০৮:০১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্বশাসন বাতিলের প্রথম বর্ষপূর্তিতে রাজ্যটিতে কারফিউ জারি করা হয়। গতকাল ৫ আগস্ট ছিল জম্মু-কাশ্মীরের বিশেষ মযার্দা বাতিলের প্রথম বার্ষিকী।
-
রাম আমাদের সংস্কৃতির ভিত্তি, ভারতের মর্যাদা পুরুষোত্তম: মোদি
আগস্ট ০৫, ২০২০ ১৩:৫৯ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গোটা দেশ এখন রামময়। রামজন্মভূমি আজ মুক্ত। সরযূ নদীর তীরে সূচনা হল স্বর্ণযুগের।’ তিনি আজ (বুধবার) উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের ভূমি পুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে এক বক্তব্যে ওই মন্তব্য করেন।
-
বাবরী মসজিদ ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ: আসাদউদ্দিন ওয়াইসি
আগস্ট ০৫, ২০২০ ০৮:৩৪ভারতের মসজিদ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘বাবরী মসজিদ ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ্।’ তিনি আজ (বুধবার) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় ওই মন্তব্য করেছেন। এর পাশাপাশি তিনি ‘বাবরী জিন্দা হ্যায়’ হ্যাশট্যাগ ব্যবহার করে বাবরী মসজিদ এবং বাবরী মসজিদ ধ্বংসের একটি করে ছবি ও শেয়ার করেছেন।
-
উত্তর দিনাজপুর জেলায় সহকর্মীর এলোপাথাড়ি গুলি: ২ বিএসএফ জওয়ান নিহত
আগস্ট ০৪, ২০২০ ১০:৫৯ভরতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্তে সহকর্মীর এলোপাথাড়ি গুলিবর্ষণে কর্মকর্তাসহ ২ বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছেন।