-
করোনা ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সোচ্চার দিলীপ ঘোষ, পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম
জুলাই ১৬, ২০২০ ১৫:০৭ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি করোনা ইস্যুতে হাসপাতালে রোগী প্রত্যাখ্যান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে দুর্গাপুরে এক চা চক্রে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
অসমে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৯২, ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ মানুষ
জুলাই ১৬, ২০২০ ০৭:২১ভারতের অসমে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির ২৬ জেলায় বন্যা জনিত কারণে ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।
-
পশ্চিমবঙ্গের বিধায়কের অস্বাভাবিক মৃত্যু: এবার প্রেসিডেন্টের কাছে চিঠি দিলেন মমতা
জুলাই ১৫, ২০২০ ১৫:৩০ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে এবার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (বুধবার) মুখ্যমন্ত্রীর চিঠি প্রেসিডেন্টের হাতে তুলে দেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন।
-
বিহারে বিজেপির লোকেরা করোনা সংক্রমণ ছড়াচ্ছে: তেজস্বী যাদব
জুলাই ১৫, ২০২০ ১১:৪২ভারতের বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিহারে বিজেপি’র লোকেরা করোনা সংক্রমণ ছড়াচ্ছে। তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় ওই মন্তব্য করেছেন।
-
বিধায়কের অস্বাভাবিক মৃত্যু: পশ্চিমবঙ্গ সরকারকে বরখাস্ত করার দাবি বিজেপির
জুলাই ১৪, ২০২০ ১৩:২৪ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিজেপি। বিজেপি’র জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় ওই দাবি জানান।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল, মৃত প্রায় ২৪ হাজার
জুলাই ১৪, ২০২০ ০৬:৪২ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৭২৭ জন। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছে।
-
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেব্রেনিৎসা স্টাইলে গণহত্যার আশঙ্কা!
জুলাই ১৩, ২০২০ ১৫:১৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেদেশের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে এ ধরণের গণহত্যার পরিণতির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেছেন তিনি।
-
পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কের মৃত্যুকে 'হত্যা' বললেন দিলীপ ঘোষ, তদন্ত দাবি
জুলাই ১৩, ২০২০ ১৪:০৯ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিহিত করে ওই ঘটনার কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্ত দাবি করেছেন। একইসঙ্গে তিনি হত্যার নেপথ্যে তৃণমূলের এক যুবনেতার নাম শোনা যাচ্ছে বলে দাবি করেছেন। এর শেষ দেখে ছাড়বেন বলেও দিলীপ বাবু মন্তব্য করেছেন।
-
আমেরিকা থেকে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত, ব্যবহার হবে চীন সীমান্তে
জুলাই ১৩, ২০২০ ০৭:০০ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য আমেরিকা থেকে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার জন্য দ্রুত অগ্রসর হচ্ছে ভারত। পদাতিক বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে ওই ক্রয় করা হচ্ছে। গতকাল (রোববার) কর্মকর্তারা ওই তথ্য দিয়েছেন।
-
ভারতের জন্য পাকিস্তানের চেয়ে বড় বিপদ চীন: শরদ পাওয়ার
জুলাই ১২, ২০২০ ১৫:১৬ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও মহারাষ্ট্রের এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন, ভারতের জন্য পাকিস্তানের চেয়ে বড় বিপদ হল চীন। তিনি শিবসেনা দলের মুখপত্র ‘সামনা’য় দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।