-
ভারতের অন্ধ্রপ্রদেশে কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত ১১
মে ০৭, ২০২০ ১১:৩৬ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্যাস লিকের ফলে গুরুতর অসুস্থ ৮০ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ছাড়াল, মৃত ১,৬৯৪
মে ০৬, ২০২০ ১৫:৩৩ভারতে এ পর্যন্ত ৪৯ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৬৯৪ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং ১২৬ জন মারা গেছেন।
-
মেহবুবা মুফতির আটকের মেয়াদ আরও ৩ মাস বাড়ল, ক্ষুব্ধ ওমর
মে ০৬, ২০২০ ১০:২০জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির আটকের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। ওই ঘটনায় রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
-
ভারতের উত্তর প্রদেশে তাবলিগ জামাতের ৫ সদস্য গ্রেফতার
মে ০৫, ২০২০ ১৫:১২ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের নয়ডায় তাবলিগ জামাতের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজের কর্মসূচি থেকে ফিরে তাঁরা নয়ডার বেগমপুর গ্রামে ছিলেন। তাঁরা এ বিষয়ে পুলিশকে অবহিত করেননি বলে অভিযোগ। ওয়াসিম, নূর হাসান, কাসিম, ইমরান ও দেওয়ান নামের ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে আজ (মঙ্গলবার) হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে জানানো হয়েছে।
-
ভারত নিয়ন্ত্রিত অবরুদ্ধ কাশ্মিরের চিত্র-কাহিনী জয় করল পুলিৎজার পুরস্কার
মে ০৫, ২০২০ ১৪:৩৫ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভূতপূর্ব অবরোধের মুখে কাশ্মিরের চিত্র-কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে এবারে ৫৪তম পুলিৎজার পুরস্কার জয় করলেন তিন আলোকচিত্রী। অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির এই তিন আলোকচিত্রী হলেন দার ইয়াসিন, মুখতার খান এবং চান্নি আনন্দ।
-
করোনাভাইরাস: ভারতে একদিনে সর্বোচ্চ ৩৯০০ জন আক্রান্ত, মৃত ১৯৫
মে ০৫, ২০২০ ১০:৩৬ভারতে করোনাভাইরাসে একদিনে ৩ হাজার ৯০০ জন আক্রান্ত ও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৬৮ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৪৬ হাজার ৪৩৩ জন। এরমধ্যে ১২ হাজার ৭২৭ জন সুস্থ হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
পশ্চিমবঙ্গের রাজপালের চিঠিতে মুখ্যমন্ত্রীর সমালোচনা, ক্ষোভ জানালেন পার্থ
মে ০৪, ২০২০ ১৩:৫২পশ্চিমবঙ্গের রাজপাল জগদীপ ধনখড়ের চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করার প্রতিবাদে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
-
পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায়: সোনিয়া-সুব্রমনিয়ামের ক্ষোভ
মে ০৪, ২০২০ ১০:৩০পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায় ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্বোধ আখ্যা দিলেন বিজেপি এমপি সুব্রমনিয়াম স্বামী। অন্যদিকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, সংকটের মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের থেকে কেন্দ্র ও রেল মন্ত্রণালয় যেভাবে ভাড়া নিচ্ছে, তা অত্যন্ত কষ্টদায়ক।
-
কাশ্মিরে বাড়ছে গেরিলা তৎপরতা: ১ মাসে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত
মে ০৩, ২০২০ ১৮:৪১ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলা তৎপরতা বাড়ছে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী এপ্রিল মাসেই সেখানে অন্তত ১৭টি গেরিলা তৎপরতা চলেছে। এতে ২৯ গেরিলা নিহত হয়েছেন।
-
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার দাবিতে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ
মে ০৩, ২০২০ ১৬:৪২ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে এক্সপোর্ট-ইমপোর্ট বন্ধ রাখার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।