-
মার্কিন চাপে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ বন্ধ করছে ভারত!
মার্চ ১৬, ২০২০ ১০:০৬মার্কিন চাপের মুখে গোয়েন্দা উপগ্রহ জিও ইমেজিং স্যাটেলাইট বা জিএসএটি-১ উৎক্ষেপণ বন্ধ করতে ভারত বাধ্য হয়েছে। কেরালা থেকে প্রকাশিত মালায়ম ভাষার একটি খবরের কাগজ এ খবর দিয়েছে।
-
মুসলিম তরুণদের পরিকল্পিতভাবে অপহরণ করা হচ্ছে: জমিয়তে উলামায়ে হিন্দ
মার্চ ১৬, ২০২০ ০৪:৩৪ভারতের বহু মুসলিম তরুণ ও যুবককে গত কয়েকদিনে পরিকল্পিতভাবে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। দলটির নেতারা নয়াদিল্লির পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ জানিয়েছেন। এ সময় তারা মুসলমানদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় অভিযানে উদ্বেগ প্রকাশ করেন।
-
করোনা মোকাবিলায় ফান্ড গঠনের প্রস্তাব মোদির, সহযোগিতা জোরদারের আহ্বান হাসিনার
মার্চ ১৫, ২০২০ ১৮:৪৪বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সম্মিলিতভাবে কাজ করার জন্য তহবিল গঠন করার প্রস্তাব দিয়েছে ভারত। প্রস্তাবিত তহবিলে ভারত এক কোটি মার্কিন ডলার দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
করোনাভাইরাস প্রতিরোধে পশ্চিমবঙ্গ দৃষ্টান্ত স্থাপন করেছে: জ্যোতিপ্রিয় মল্লিক
মার্চ ১৫, ২০২০ ১৭:৪৬করোনাভাইরাস প্রতিরোধে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেছেন। আজ (রোববার) হাবড়ায় তিনি ওই মন্তব্য করেন। তিনি এ ব্যাপারে গুজব না ছড়াতে এবং সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮, বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা
মার্চ ১৫, ২০২০ ১৫:৫২ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
-
ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ২ সিএএফ জওয়ান নিহত, আহত ১
মার্চ ১৫, ২০২০ ০৮:৩৬ভারতের ছত্তিসগড়ে মাওবাদী হামলায় উপেন্দ্র সাহু ও দেবেন্দ্র সিং জনার্দন নামে ছত্তিসগড় আর্মড পুলিশ ফোর্সের (সিএএফ) দুই জওয়ান নিহত ও শেখ মুজিবুর রহমান নামে সিআরপিএফের অপর এক জওয়ান আহত হয়েছে। আহত জওয়ানকে দান্তেওয়াড়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
করোনাভাইরাস মোকাবেলায় সার্কের প্রতি মোদির আহ্বান, পাকিস্তানের সাড়া
মার্চ ১৪, ২০২০ ১৫:৫৭ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাস নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স করতে রাজি হয়েছে পাকিস্তান।
-
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত ১, ভারতের পাল্টা গুলি
মার্চ ১৪, ২০২০ ১৩:০০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আজ (শনিবার) মেন্ধর সেক্টরে সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনারা গোলাগুলি বর্ষণ করলে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে যথাযথ ও কার্যকরভাবে জবাব দিয়েছে।
-
এবার দিল্লি বিধানসভায় এনপিআর-এনআরসি বিরোধী প্রস্তাব পাস
মার্চ ১৪, ২০২০ ০৯:০৫ভারতের দিল্লি বিধানসভায় জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) এবং জাতীয় নাগরিক পঞ্জি’র (এনআরসি) বিরুদ্ধে প্রস্তাব পাস হয়েছে। গতকাল (শুক্রবার) ওই প্রস্তাব পাস হয়।
-
করোনা মোকাবেলায় মোদির প্রস্তাবে ৬ দেশের সমর্থন, ভারতে দ্বিতীয় মৃত্যু
মার্চ ১৩, ২০২০ ২০:৫০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার যে প্রস্তাব দিয়েছেন, তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সমর্থন জানিয়েছেন।