মার্কিন চাপে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ বন্ধ করছে ভারত!
https://parstoday.ir/bn/news/india-i78324-মার্কিন_চাপে_গোয়েন্দা_উপগ্রহ_উৎক্ষেপণ_বন্ধ_করছে_ভারত!
মার্কিন চাপের মুখে গোয়েন্দা উপগ্রহ জিও ইমেজিং স্যাটেলাইট বা জিএসএটি-১ উৎক্ষেপণ বন্ধ করতে ভারত বাধ্য হয়েছে। কেরালা থেকে প্রকাশিত মালায়ম ভাষার একটি খবরের কাগজ এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০২০ ১০:০৬ Asia/Dhaka
  • মার্কিন চাপে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ বন্ধ করছে ভারত!

মার্কিন চাপের মুখে গোয়েন্দা উপগ্রহ জিও ইমেজিং স্যাটেলাইট বা জিএসএটি-১ উৎক্ষেপণ বন্ধ করতে ভারত বাধ্য হয়েছে। কেরালা থেকে প্রকাশিত মালায়ম ভাষার একটি খবরের কাগজ এ খবর দিয়েছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসআরও''র লোগো

৫ মার্চ এ উপগ্রহ উৎক্ষেপণের কথা থাকলেও নির্ধারিত তারিখের মাত্র একদিন আগে একে স্থগিত ঘোষণা করে  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসআরও। কারিগরি কারণে উৎক্ষেপণ স্থগিত করার কথা সে সময়ে জানিয়েছিল আইএসআরও।

কিন্তু কালাকাউমুন্ডি নামের সংবাদপত্রের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের নির্দেশে  জিএসএটি-১ উৎক্ষেপণ বন্ধ করা হয়। উৎক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের মাত্র ১০ মিনিট আগে এ নির্দেশের বিষয় জানান হয়।  উৎক্ষেপণ বিষয়ক সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ সংস্থা লাঞ্চ অথোরাইজেশন বোর্ড  বা এলএবি’র অনুমোদন নিয়েই এ নির্দেশ দেয়া হয়েছিল।

ভারতীয় একটি কৃত্রিম উপগ্রহের ফাইল ছবি

২০১৯ সালের জুলাইতে ভারত দ্বিতীয় চন্দ্র অভিযান স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ত্রুটি দূর করে এক সপ্তাহের মধ্যে সে অভিযানের জন্য চন্দ্রযানকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু  জিএসএটি-১’র ক্ষেত্রে এ রকম কোনও তৎপরতা এখনও চোখে পড়ে নি বলে জানায় খবরের কাগজটি।

ওই খবরে আরও বলা হয়েছে, জিএসএটি-১’এর ছয়টি স্পর্শক বা সেন্সরের কোনও কোনও যন্ত্রাংশ বিদেশি উৎস থেকে সংগ্রহ করেছে ভারত। একে কৌশলগত স্বার্থ বিরোধী হিসেবে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

অবশ্য এ সংবাদের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করে নি ভারত।

পার্সটুডে/মূসা রেজা/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।