করোনাভাইরাস প্রতিরোধে পশ্চিমবঙ্গ দৃষ্টান্ত স্থাপন করেছে: জ্যোতিপ্রিয় মল্লিক
https://parstoday.ir/bn/news/india-i78310-করোনাভাইরাস_প্রতিরোধে_পশ্চিমবঙ্গ_দৃষ্টান্ত_স্থাপন_করেছে_জ্যোতিপ্রিয়_মল্লিক
করোনাভাইরাস প্রতিরোধে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেছেন। আজ (রোববার) হাবড়ায় তিনি ওই মন্তব্য করেন। তিনি এ ব্যাপারে গুজব না ছড়াতে এবং সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৫, ২০২০ ১৭:৪৬ Asia/Dhaka
  • পথচারীদের মাস্ক পরিয়ে দেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
    পথচারীদের মাস্ক পরিয়ে দেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

করোনাভাইরাস প্রতিরোধে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেছেন। আজ (রোববার) হাবড়ায় তিনি ওই মন্তব্য করেন। তিনি এ ব্যাপারে গুজব না ছড়াতে এবং সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।  

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন হাবড়া এলাকায় যশোর রোডে পথচারীদের মধ্যে মাস্ক পরিয়ে দেন। তিনি হাত ভালো করে সাবান দিয়ে বারবার ধোয়া, দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলা, হাঁচির সময় সাবধানতা অবলম্বন করার জন্য সবার প্রতি আহ্বান জানান। জ্যোতিপ্রিয় বাবু অন্যদের উদ্দেশ্যেও সবাইকে মাস্ক পরানোর আবেদন জানান। তিনি বলেন, আমি অনুরোধ করব যে আপনারাও সবাইকে মাস্ক পরান।  

পথচারীদের মাস্ক পরিয়ে দেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 

খাদ্যমন্ত্রী আরও বলেন, জেলা শাসক, স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। জেলার তিনটে হাসপাতালে পরিস্থিতি মোকাবিলায় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এবং হাবড়া এলাকায় কোনও সমস্যা হলে বারাসত হাসপাতালে স্থানান্তর করা হবে বলেও তিনি জানান।     

কেন্দ্রীয় সরকার এরইমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারত-বাংলাদেশ, ভারত-নেপাল, ভারত-মিয়ানমার ও ভারত-ভুটান সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত স্থগিত করেছে। ১৬ মার্চ থেকে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।