-
ট্যাংক-বিমানের দিন শেষ, যুদ্ধে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই দেবে বিজয়: ভারতীয় সেনাপ্রধান
মার্চ ০৬, ২০২০ ১৩:০২ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে বলেছেন, ভবিষ্যতের যুদ্ধে বিশাল ট্যাংক এবং যুদ্ধ বিমান ব্যবহারের দিন শেষ হয়ে গেছে। সংখ্যার জোরে নয় বরং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই যুদ্ধ বিজয়ের কারণ হয়ে উঠবে।
-
ভারতে সন্ত্রাসবাদ বৃদ্ধির কারণ গান্ধীবাদ: হিন্দু মহাসভা
মার্চ ০৬, ২০২০ ০৯:০৩সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সহসভাপতি অশোক শর্মা এবং রাজ্য মুখপাত্র অভিষেক আগরওয়াল বলেছেন, সন্ত্রাসবাদের আসল কারণ গান্ধীবাদ। দেশে বর্তমানে যে জাতীয়তাবিরোধী কার্যকলাপ হচ্ছে তাদের সাথে যুক্ত লোকেরা গান্ধীবাদী বলে দাবি করছে। এজন্য অবিলম্বে সমস্ত সরকারি ও বেসরকারি দফতর থেকে জাতিরজনক গান্ধীজির সমস্ত ছবি ও ভাস্কর্য সরিয়ে ফেলতে হবে।
-
করোনাভাইরাস: দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা
মার্চ ০৫, ২০২০ ১৬:৪৭ভারতের দিল্লি সরকার করোনা ভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আজ (বৃহস্পতিবার) ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অন্যদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
-
সংসদে বিশৃঙ্খলার অভিযোগে কংগ্রেসের ৭ এমপিকে সাসপেন্ড, ক্ষুব্ধ অধীর চৌধুরী
মার্চ ০৫, ২০২০ ১৬:১৫ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কংগ্রেসের সাত এমপিকে অধিবেশনের সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে লোকসভা পরিচালনা করছিলেন মীনাক্ষি লেখি। তিনিই গৌরব গগৈ, টি এন প্রথাপন, ডিন কুরিয়াকোস, মনিকা টেগোর, রাজমোহন উন্নিথন, বেনি বেহানন ও গুরজিত আউজলাকে সভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন।
-
দিল্লির সহিংসতা ও সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রিটেনের, সোচ্চার ব্রিটিশ এমপিরা
মার্চ ০৫, ২০২০ ০৮:১৬ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংসতা ও সংশোধিত নাগরিকত্ব আইন (‘সিএএ’) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটিশ এমপিরা। ব্রিটিশ সরকার সিএএ’র সম্ভাব্য প্রভাব নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের প্রতিমন্ত্রী নাইজেল অ্যাডামস।
-
বিজেপি নেতাদের বিদ্বেষপূর্ণ মন্তব্য ইস্যুতে ভারত সরকারের আবেদন খারিজ
মার্চ ০৪, ২০২০ ১৮:০২ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংসতায় বিজেপি নেতাদের বিদ্বেষপূর্ণ মন্তব্য ইন্ধন যুগিয়েছে বলে অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর করার যে দাবি উঠেছে সেসম্পর্কে দিল্লি হাইকোর্টকে আগামী (শুক্রবার) শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ (বুধবার) সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছে।
-
দিল্লির গণহত্যার নায়কদের এদেশে স্থান নেই: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ০৪, ২০২০ ১৩:৪৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "দিল্লির গণহত্যার নায়কদের এদেশে কোনও স্থান নেই। দিল্লির বুকে আপনারা দেখলেন নালার মধ্যে মৃতদেহ ভেসে উঠছে। প্রতিদিন মৃতদেহ পাওয়া যাচ্ছে। দিল্লি ওইটুকু একটা জায়গা কিন্তু সেখানে মৃতদেহের পাহাড় পাওয়া যাচ্ছে।"
-
‘সিএএ’ ইস্যুতে সুপ্রিম কোর্টে জাতিসংঘের হাইকমিশনার, ভারতের প্রতিক্রিয়া
মার্চ ০৪, ২০২০ ০৮:৫৪ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (‘সিএএ’) ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। তিনি এভাবে সুপ্রিম কোর্টে ‘সিএএ’ মামলায় ‘আদালত-বান্ধব’ হিসেবে শামিল হতে চাওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের ওই আইন বিশ্বের প্রশ্নের মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
বিজেপি’র মিথ্যে কথায় কেউ ভুলবেন না, সবাই এদেশের নাগরিক: মমতা
মার্চ ০৩, ২০২০ ১৬:১৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি’র মিথ্যে কথায় কেউ ভুলবেন না, সবাই এদেশের নাগরিক।’ তিনি আজ (মঙ্গলবার) উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
-
ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদী থেকে পানি প্রত্যাহার করবে নয়াদিল্লি
মার্চ ০৩, ২০২০ ১১:৪৪ভারত-পাকিস্তানের মধ্য দিয়ে যুগ যুগ ধরে প্রবাহিত অভিন্ন নদী থেকে পানি প্রত্যাহারের পরিকল্পনা চূড়ান্ত করেছে নয়াদিল্লি। চলতি বছরের ডিসেম্বর থেকে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করার এ পরিকল্পনা কার্যকর করা হবে বলে ভারতীয় কোনও কোনও সংবাদ মাধ্যম আজ(মঙ্গলবার) জানিয়েছে।