-
গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ, কেজরির পাশে মমতা, কমিশনে ইন্ডিয়া জোট
মার্চ ২২, ২০২৪ ১৪:০২গ্রেপ্তার হওয়া অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, এক্স হ্যান্ডেলে এই কথা লিখেছেন তিনি। আরও জানিয়েছেন, কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে কথাও হয়েছে তাঁর। এছাড়াও কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন তৃণমূলের দুজন।
-
আমিও পুল শট খেলতে পারি’, অধীরের বাউন্সারের জবাব কোন পথে? অকপটে জানালেন ইউসুফ
মার্চ ২১, ২০২৪ ১৩:১৫এ মাঠ তাঁর অচেনা। তিনি অভ্যস্ত ক্রিকেটের ২২ গজে। উইলো হাতে আগুন ঝড়ানো বোলারদের শক্তিশেল অবলীলায় মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া তাঁর জন্য জলভাত। কিন্তু এবার তাঁকে খেলতে হবে সম্পূর্ণ অচেনা পিচে। লড়াইটা সহজ নয়। প্রতিপক্ষকে ইতিমধ্যেই ব্রেট লির (Bret Lee) সঙ্গে তুলনা করে দিয়েছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ইউসুফ পাঠানও তৈরি। আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “আমি জানি বাউন্সার আসবে। আমিও হেলমেট পরে তৈরি।”
-
কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সরব সোনিয়া
মার্চ ২১, ২০২৪ ১২:৫৫কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। তাঁর অভিযোগ, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। কংগ্রেস দলের উপর আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধিও। তিনি বলেন, ‘কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ হল মোদি-শাহের অপরাধমূলক গতিবিধি।’
-
বহরমপুরের মন বুঝতে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, বৃহস্পতিতেই প্রচারে নামবেন পাঠান
মার্চ ২০, ২০২৪ ১২:৫৬খেলার ময়দান থেকে এবার রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। চলতি সপ্তাহেই ভোটের প্রচারে নামতে চলেছেন ইউসুফ পাঠান। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বৈঠক করবেন জেলা নেতৃত্বের সঙ্গে।
-
কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তি অভিষেকের
মার্চ ২০, ২০২৪ ১২:২৪সুপ্রিম স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
-
'কেরালা স্টোরি'র আষাঢ়ে গল্প, বিজেপি নেতাদের ধোঁকা খাওয়া এবং ভারতের বৈশ্বিক সম্মানের বিনাশ
মার্চ ১৯, ২০২৪ ১৬:৩৩ভারতের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার 'কেরালা স্টোরি' নামের একটি ছায়াছবি প্রচারের অনুমতি দিয়ে এটা প্রমাণ করেছে যে উগ্রবাদী নানা বার্তা প্রচারের জন্য এই সরকার প্রোপাগান্ডা শিল্পকে ব্যবহার করছে।
-
‘অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে’
মার্চ ১৯, ২০২৪ ১৫:৩৮ভারত সরকার অরুণাচল প্রদেশ সম্পর্কে চীনের সাম্প্রতিক বিবৃতি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন এবং অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অরুণাচলের মানুষের জন্য ভারত সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধা অব্যাহত থাকবে।
-
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম শুনানি, স্থগিতাদেশ দিল না আদালত
মার্চ ১৯, ২০২৪ ১৫:১৮ভারতে বহুলালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’-র বিরুদ্ধে দায়ের করা ২০০ টিরও বেশি আবেদনের উপর আজ সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট বর্তমানে ‘সিএএ’তে কোনো স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। ওই মামলার পরবর্তী শুনানি হবে ৯ এপ্রিল।
-
বিজেপি ধর্মের নামে ভেদাভেদের জন্য নাগরিকত্ব আইন সামনে এনেছে : কুণাল ঘোষ
মার্চ ১৮, ২০২৪ ১৫:৪৭অন্ন-বস্ত্র-বাসস্থানের লড়াইতে পিছিয়ে গিয়ে বিজেপি ধর্মের নামে ভেদাভেদের খেলার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সামনে এনেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
-
নাগাল্যান্ডে নির্বাচন বয়কটের হুমকি : পৃথক রাজ্যের দাবিতে এক সপ্তাহ ধরে বনধ অব্যাহত
মার্চ ১৮, ২০২৪ ১৩:৩০ফ্রন্টিয়ার নাগা টেরিটরি নামে একটি পৃথক রাজ্য তৈরির দাবিতে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও)–এর ডাকে একসপ্তাহ ধরে ধর্মঘট অব্যাহত রয়েছে।