আমেরিকার সঙ্গে আলোচনা শুরুর জন্য দুই শর্ত দিলেন ইরানের সংসদ স্পিকার
-
কলিবফ
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে দুটি শর্ত বাস্তবায়ন করতে হবে।
তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বাকের কালিবাফ তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন:
“উভয় পক্ষের মধ্যে যেসব পদক্ষেপে সম্মতি হয়েছিল, তার মধ্যে দু’টি এখনো বাস্তবায়িত হয়নি; লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আলোচনার আগে ইরানের আটক সম্পদ মুক্ত করা। এই দুটি বিষয় আলোচনা শুরুর আগেই বাস্তবায়িত হতে হবে।”
তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে যখন মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন ইরানের আলোচনাকারী দল আলোচনার আগে শর্তগুলো বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।
ইরান-মার্কিন আলোচনার জন্য ইসলামাবাদ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে।
এখনও ইরানের প্রতিনিধিদলের পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর পাওয়া যায়নি। তবে মার্কিন প্রতিনিধিদল এরিমধ্যে আমেরিকা থেকে রওনা হয়েছে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।