ফিলিস্তিনি জাতির অধিকার পদদলিত করা যাবে না: আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i100254-ফিলিস্তিনি_জাতির_অধিকার_পদদলিত_করা_যাবে_না_আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, বাস্তবতাকে উল্টো করে দেখিয়ে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন করা যাবে না। তিনি শনিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০২১ ০৪:৩০ Asia/Dhaka
  • ফিলিস্তিনে হামাস একটি জনপ্রিয় সংগঠন; এই সংগঠনের সমর্থনে গাজা উপত্যকায় শোভাযাত্রা (ফাইল ছবি)
    ফিলিস্তিনে হামাস একটি জনপ্রিয় সংগঠন; এই সংগঠনের সমর্থনে গাজা উপত্যকায় শোভাযাত্রা (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, বাস্তবতাকে উল্টো করে দেখিয়ে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন করা যাবে না। তিনি শনিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

আব্দুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনের গণ সংগঠন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ সরকার যে ঘোষণা দিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়।একটি ভূখণ্ডের জনপ্রিয় একটি সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দিলেই সেটি সংগঠনটি সন্ত্রাসী হয়ে যায় না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মূল হোতা ইসরাইলের পরিবর্তে ফিলিস্তিনি সংগঠনকে সন্ত্রাসী বলার মাধ্যমে প্রকৃত বাস্তবতাকে সম্পূর্ণ উল্টো করে তুলে ধরেছে ব্রিটিশ সরকার; তবে এর মাধ্যমে ফিলিস্তিনি জাতির অধিকার পদদলিত করা সম্ভব হবে না।

তিনি ফিলিস্তিন সংকটের ব্যাপারে ইরানের ঘোষিত নীতির পুনরাবৃত্তি করে বলেন, ফিলিস্তিনের মূল অধিবাসীদের [মুসলমান, ইহুদি ও খ্রীস্টান] মধ্যে গণভোট অনুষ্ঠানের মাধ্যমে সেখানকার ভাগ্য নির্ধারণই হচ্ছে ফিলিস্তিন সংকট সমাধানের সর্বোত্তম রাজনৈতিক উপায়।

ব্রিটিশ সরকার সম্প্রতি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে ঘোষণা করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল শুক্রবার লন্ডনে এই ঘোষণা দিয়ে বলেছেন, তার নির্দেশে ব্রিটেনে হামাসের যেকোনো ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে।

লন্ডনের এ ঘৃণ্য কাজের প্রতিক্রিয়ায় হামাস বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র সইসরাইল প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।