‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i100678-নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করলে_প্রতিশ্রুতি_বাস্তবায়ন_করবে_ইরান’
ইরানের পরমাণু আলোচক দলের সাবেক সদস্য সাইয়্যেদ হাসান মুসাভিয়ান বলেছেন, আমেরিকা তার দেশের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যাবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে তখন তিনি এ আহ্বান জানালেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০২১ ০৫:৩৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান মুসাভিয়ান
    সাইয়্যেদ হাসান মুসাভিয়ান

ইরানের পরমাণু আলোচক দলের সাবেক সদস্য সাইয়্যেদ হাসান মুসাভিয়ান বলেছেন, আমেরিকা তার দেশের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যাবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে তখন তিনি এ আহ্বান জানালেন।

তিনি মঙ্গলবার মার্কিন নিউজ চ্যানেল সিএনবিসি’কে সাক্ষাৎকার দিচ্ছিলেন। ভিয়েনা সংলাপে ইরান কি বেশি শক্ত অবস্থান নিয়েছে- এমন প্রশ্নের জবাবে মুসাভিয়ান বলেন,  ইরানের দাবি অত্যন্ত স্পষ্ট। পরমাণু সমঝোতায় যা কিছু আছে তার সঠিক ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

ইরানের এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক আরো বলেন, ভিয়েনায় ইরানি পরমাণু আলোচক দল পরমাণু সমঝোতার চেয়ে কিছু কম বা বেশি চাননি। আমেরিকা, রাশিয়া, চীন ও ইউরোপ পরমাণু সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়েছে এবং ইরানও একই বিষয়ের ওপর জোর দিচ্ছে।

ইরানের এই প্রথিতযশা কূটনীতিক বলেন, আমেরিকার সাবেক প্রশাসন পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পাশাপাশি ইরানের ১৫০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যাদের অর্ধেকের ওপরই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না থাকার পরও। তিনি আমেরিকার এই অন্যায় আচরণের প্রতিবাদ জানান।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।