ইরানি জনগণের দাবী ও অধিকার কুরবানী করবে না তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i100694-ইরানি_জনগণের_দাবী_ও_অধিকার_কুরবানী_করবে_না_তেহরান
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠিত সংলাপে যোগ দেয়া ইরানি প্রতিনিধিদলের সদস্য বলেছেন, ভুয়া সময়সীমার কাছে জনগণের দাবী ও অধিকারকে কুরবানী দেবে না তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০২১ ১৩:১৫ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপ
    ভিয়েনা সংলাপ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠিত সংলাপে যোগ দেয়া ইরানি প্রতিনিধিদলের সদস্য বলেছেন, ভুয়া সময়সীমার কাছে জনগণের দাবী ও অধিকারকে কুরবানী দেবে না তেহরান।

নাম প্রকাশ না করার শর্তে ইরানি প্রতিনিধিদলের এক সদস্য প্রেস টিভিকে বলেন, ইরানি আলোচক দল পূর্ণ আন্তরিকতা এবং সুস্পষ্ট দাবি নিয়ে ভিয়েনা সংলাপে যোগ দিয়েছে। আলোচকদল যত সময় প্রয়োজন তত সময় ধরে আলোচনা করতে প্রস্তুত রয়েছে কিন্তু ভুয়া সময়সীমার নামে তাদের দাবিকে জলাঞ্জলি দিতে রাজি নয়।

ইরান এবং পাঁচজাতি গোষ্ঠীর সদস্য দেশগুলো গত সোমবার থেকে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য সপ্তম দফা আলোচনায় বসেছে।

আলোচনার সূত্র ধরে তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে অংশ নেন। আজ বুধবার তারা পরমাণু ইস্যুতে অন্য একটি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যোগ দেন।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।