নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতা বাস্তবায়নের খসড়া জমা দিয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i100740-নিষেধাজ্ঞা_প্রত্যাহার_ও_পরমাণু_সমঝোতা_বাস্তবায়নের_খসড়া_জমা_দিয়েছে_ইরান
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠানরত সংলাপে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা বাস্তবায়ন সম্পর্কিত পরিকল্পনার খসড়া জমা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০২, ২০২১ ১৪:০৭ Asia/Dhaka
  • ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি
    ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠানরত সংলাপে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা বাস্তবায়ন সম্পর্কিত পরিকল্পনার খসড়া জমা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

ভিয়েনা সংলাপের চতুর্থ দিনে ইরান এই খসড়া জমা দিল। ইরানের প্রেস টিভিকে প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তেহরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা বাস্তবায়নে তেহরান কী কী পদক্ষেপ নেবে তার খসড়া পাঁচ জাতিগোষ্ঠীর কাছে জমা দেয়া হয়েছে। পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষে রয়েছে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি।

আলী বাকেরি বলেন, ইরানের দেয়া প্রস্তাব সম্পর্কে পাঁচ জাতিগোষ্ঠী কী বলতে চায় তা শোনার জন্য অপেক্ষা করছে তেহরান। তিনি বলেন, তেহরানের খসড়া পাওয়ার পর নিজেদের মধ্যে এ নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে ইরানের সঙ্গে স্বাভাবিকভাবে আন্তরিক আলোচনায় বসার কথা।#

পার্সটুডে/এসআইবি/২