ভিয়েনায় তোলা দাবি থেকে ইরান সরে আসবে না
https://parstoday.ir/bn/news/iran-i100898-ভিয়েনায়_তোলা_দাবি_থেকে_ইরান_সরে_আসবে_না
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনা সংলাপের প্রধান আলোচক আলী বাকেরি কানি বলেছেন, ভিয়েনায় অনুষ্ঠিত সপ্তম দফা আলোচনার সময় তার দেশ পরমাণু সমাঝতোর পুনর্বহালের বিষয়ে যেসব দাবি জানিয়েছেন তা থেকে সরে দাঁড়াবে না। একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে আলী বাকেরি একথা বলেছেন। গতকাল (রোববার) তার সাক্ষাৎকার প্রচারিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২১ ০৮:৩৯ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি
    আলী বাকেরি কানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনা সংলাপের প্রধান আলোচক আলী বাকেরি কানি বলেছেন, ভিয়েনায় অনুষ্ঠিত সপ্তম দফা আলোচনার সময় তার দেশ পরমাণু সমাঝতোর পুনর্বহালের বিষয়ে যেসব দাবি জানিয়েছেন তা থেকে সরে দাঁড়াবে না। একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে আলী বাকেরি একথা বলেছেন। গতকাল (রোববার) তার সাক্ষাৎকার প্রচারিত হয়।

তিনি জোর দিয়ে বলেছেন, যেহেতু পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে আমেরিকা বেরিয়ে গেছে সে কারণে চলমান এই পরিস্থিতি অবসানের জন্য তাকেই আগে পদক্ষেপ নিতে হবে আলী বাকেরি বলেন, ইরানের প্রস্তাব তথ্যভিত্তিক এবং যৌক্তিক। সে কারণে এই প্রস্তাবকে চলমান আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে

ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ আলোচনায় বিশ্বাস করে এবং সম্ভাব্য ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদী তবে কোনো কোনো দেশের অগঠনমূলক আচরণ এ বিষয়ে অনেক আশাবাদী হতে দিচ্ছে না#

পার্সটুডে/এসআইবি/৬