বিশ্বের ঘটনাবলী সম্পর্কে জেনে-বুঝে অবস্থান নিন: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i105120-বিশ্বের_ঘটনাবলী_সম্পর্কে_জেনে_বুঝে_অবস্থান_নিন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বর্তমান বিশ্বের চলমান ঘটনাবলী সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১২, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা
    সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বর্তমান বিশ্বের চলমান ঘটনাবলী সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি ইউরোপের ইসলামী ছাত্র সংগঠনগুলোর জোটের সম্মেলনে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান।

সর্বোচ্চ নেতা তার বার্তায় বলেছেন, 'প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্বে এখন যেসব রাজনৈতিক ও সামরিক ঘটনা ঘটছে তা বিশ্বের ঐতিহাসিক টার্ন বা মোড়েরই অংশ। এর আগেই এই ধারণা করা হয়েছিল। এ অবস্থায় মেধাবীদের স্বল্পমেয়াদী দায়িত্ব হলো, কে কোন পক্ষে রয়েছে তা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের পর অবস্থান গ্রহণ করা। আর মধ্যমেয়াদী কাজ হলো- এই ঘটনাবলীতে এমন ভূমিকা পালন করা যাতে তা সত্য ও ন্যায়ের ফ্রন্টকে শক্তিশালী করে।'

সর্বোচ্চ নেতা তাঁর বিবৃতিতে আশা করে বলেন, ছাত্রছাত্রীরা তাদের দায়িত্ব পালনে সক্ষম হবেন। একইসঙ্গে তিনি সবার সাফল্য কামনা করেছেন। #

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।