ইরান ও সিরিয়ার দূর্গ অভিন্ন: আমির আব্দুল্লাহিয়ান
-
আমির আব্দুল্লাহিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরান ও সিরিয়ার দূর্গ অভিন্ন। সিরিয়ার জনগণ, সরকার ও নেতৃত্বের প্রতি ইরানের সমর্থন রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ (বুধবার) সিরিয়ায় পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেছেন, তেহরান ও দামেস্কের সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে রয়েছে। অন্য সব বিষয়ের পাশাপাশি আর্থ-বাণিজ্যিক সহযোগিতার বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে।
আমির আবদুল্লাহিয়ান বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শ সর্বোত্তম পর্যায়ে রয়েছে এবং দুই দেশের জনগণের স্বার্থে এই সম্পর্ক এগোচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সেদেশ সফরে গেছেন। সিরিয়া থেকে তিনি লেবান সফরে যাবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।