বিশালকায় 'গাজা' ড্রোনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i106820-বিশালকায়_'গাজা'_ড্রোনের_পরীক্ষা_সফলভাবে_সম্পন্ন_হয়েছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশাল আকারের নতুন ড্রোন 'গাজা'-এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১৮, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশাল আকারের নতুন ড্রোন 'গাজা'-এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে।

এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারে।

গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহনে সক্ষম। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, এই ড্রোনের সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত।

গত মে মাসে এই ড্রোন তৈরির খবর দেয় ইরান। গত বছর গাজায় ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যেদিন যুদ্ধ বন্ধ করেছিল ঠিক সেদিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করে।

ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে।#  

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।