শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলা করতে ইরানি সেনারা প্রস্তুত: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i112700-শত্রুদের_যেকোনো_হুমকি_মোকাবেলা_করতে_ইরানি_সেনারা_প্রস্তুত_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের যেকোনো ধরণের হুমকি মোকাবেলার জন্য ইরানি সেনারা প্রস্তুত রয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২২ ১৫:৫৪ Asia/Dhaka
  • জেনারেল সালামি
    জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের যেকোনো ধরণের হুমকি মোকাবেলার জন্য ইরানি সেনারা প্রস্তুত রয়েছে।

তিনি আজ (বৃহস্পতিবার) আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ বিষয়ক প্রদর্শনী পরিদর্শনের সময় এ কথা বলেন।

ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ যারাই প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানে যে পর্যায়ের গবেষণা হচ্ছে তা শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে তুলনাযোগ্য। প্রতিরক্ষা গবেষণা ক্ষেত্রে ইরান ও শিল্পোন্নত দেশগুলোর মধ্যে যে ব্যবধান ছিল তা এখন আর নেই। ইরান এখন তাদের পর্যায়ে উন্নীত হয়েছে।

সালামি বলেন, শত্রুদের কঠোর নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা ও শত্রুতার মধ্যেই এই সাফল্য অর্জিত হয়েছে। এ জন্য তিনি বিশেষভাবে তরুণ বিজ্ঞানীদের ধন্যবাদ জানান।

আইআরজিসি'র প্রধান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের উন্নয়নের মানে হলো শত্রুদের তৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি।#    

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।