সন্ত্রাসীদের মোকাবেলায় সিরিয়া দৃষ্টান্ত স্থাপন করেছে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i11287-সন্ত্রাসীদের_মোকাবেলায়_সিরিয়া_দৃষ্টান্ত_স্থাপন_করেছে_ইরানের_উপ_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সন্ত্রাসী ও উগ্র গোষ্ঠীগুলোর মোকাবেলায় সিরিয়া দৃষ্টান্ত হয়ে আছে। তিনি তেহরানে লেবাননের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৬ ০৮:০৬ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের মোকাবেলায় সিরিয়া দৃষ্টান্ত স্থাপন করেছে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সন্ত্রাসী ও উগ্র গোষ্ঠীগুলোর মোকাবেলায় সিরিয়া দৃষ্টান্ত হয়ে আছে। তিনি তেহরানে লেবাননের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেছেন।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার জনগণ ও সেনাবাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে গত পাঁচ বছর ধরে ইসরাইলি ষড়যন্ত্র ও তাদের লেলিয়ে দেয়া বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করে আসছে। তিনি বলেন, কোনো কোনো দেশ সিরিয়ার বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য সন্ত্রাসীদেরকে সর্বাত্মক সাহায্য সমর্থন দিচ্ছে এবং তারা বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য আজ পর্যন্ত কোনো গঠনমূলক পদক্ষেপ নেয়নি।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান প্রথম থেকেই বলে আসছে সিরিয়ার জনগণই সেদেশের ভাগ্য নির্ধারণ করবে। ফিলিস্তিন সংকটকে মুসলিম বিশ্বের প্রধান সমস্যা হিসেবে অভিহিত করে তিনি আরো বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা একে অপরের ওপর নির্ভরশীল এবং বিরাজমান নিরাপত্তাহীনতার প্রধান কারণ ইসরাইল।

এ সাক্ষাতে লেবাননের প্রতিনিধিরাও ইরানের সর্বোচ্চ নেতার ভূমিকার প্রশংসা করে ইরানকে এ অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী দেশ হিসেবে উল্লেখ করেছেন। #

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৬