নরওয়ের স্পিকারের হস্তক্ষেপমূলক বক্তব্য: রাষ্ট্রদূত তলব করল ইরান
-
মাসুদ কারাখনি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নরওয়ের জাতীয় সংসদের স্পিকার মাসুদ কারাখনি হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।
গতকাল (সোমবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহা পরিচালক নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে তেহরানের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানান।
নরওয়ের জাতীয় সংসদের স্পিকার মাসুদ কারাখনি এক সাক্ষাৎকারে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতায় জড়িতদের উৎসাহ দিয়ে সহিংসতা অব্যাহত রাখার কথা বলেছেন। তিনি বলেছেন, এসব বিক্ষোভকারীর প্রতি তার সমর্থন রয়েছে। ইরানি মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ কারাখনির এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে , এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার প্রতিবাদের পর নরওয়ের রাষ্ট্রদূত বলেছেন, তিনি তেহরানের এই বক্তব্য শিগগিরই অসলোর কাছে তুলে ধরবেন।
গত মধ্য সেপ্টেম্বরে ইরানে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর সুযোগ সন্ধানীরা বিক্ষোভ সহিংসতা শুরু করে। তারা অভিযোগ করে, পুলিশি নির্যাতনে মাহসা আমিনীর মৃত্যু হয়েছে। কিন্তু মেডিকেল পরীক্ষার রিপোর্ট বলছে, কোনো নির্যাতনে নয় বরং অসুস্থতার কারণে তার আকস্মিক মৃত্যু হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৮