ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসী অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকের কয়েকটি সন্ত্রাসী অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আই আরজিসির পদাতিক বাহিনী আজ (সোমবার) এই হামলা চালিয়েছে বলে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে।
আইআরজিসি’র হামজা সাঈয়েদ আশ-শোহাদা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ তাকি ওসানলু জানান, দেশের নিরাপত্তাবাহিনী ১০০’র বেশি সন্ত্রাসীকে আটক করেছে যার মধ্যে ইরানি কুর্দি স্থানের কথিত কোমালা পার্টি এবং ডেমোক্র্যাটিক পার্টি অব ইরান-এর কয়েকজন সন্ত্রাসী রয়েছে। ইরানের সাম্প্রতিক সহিংসতায় এই দুটি সংগঠনের বিশেষ ভূমিকা ছিল। এই আটক অভিযানের পর আইআরজিসি’র পক্ষ থেকে ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসী অবস্থানে এই হামলা চালানো হলো।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ তাকি ওসানলূ বলেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত সাধারণত নিরাপদ থাকে তবে ইদানিং শত্রুরা এই সীমান্ত ব্যবহার করে ইরানের অভ্যন্তরে কিছু অস্ত্র প্রবেশ করাতে সক্ষম হয়েছে যা সাম্প্রতিক বিক্ষোভ ব্যবহৃত হয়।
তিনি বলেন, “ইরানের উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র ইরানের সরকারের কাছে আমাদের অনুরোধ নয়, ইরাকের কেন্দ্রীয় ও কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের কাছেও একইভাবে অনুরোধ তারা যেন সীমান্ত নিরাপত্তাকে ইরাকের কেন্দ্রীয় সরকারের আওতাধীন করে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যে সন্ত্রাসীরা তৎপর হয়েছে তারা মূলত পুরো এলাকার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এ ব্যাপারে ইরাক সরকার এবং কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জেনারেল তাকি জানান।
এদিকে ইরাকের কুর্দিস্তানে আইআরজিসি’র হামলা প্রসঙ্গে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র নাসের কানয়ানি আজ রাজধানী তেহরানে এক প্রতিক্রিয়ায় বলেন, হুমকির মুখে ইরান চুপচাপ বসে থাকবে না বিশেষ করে সীমান্তে যারা ঝুঁকি সৃষ্টি করছে তাদের তৎপরতাকে বরদাস্ত করা হবে না।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।