খোরাসান রাজাভি প্রদেশের গভর্নরের অফিসেও হামলার পরিকল্পনা করেছিল
মাশহাদের জুমার খতিবকে হত্যার চেষ্টা ব্যর্থ করল আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, মাশহাদের জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ আহমদ আলামোলহুদাকে গুপ্ত হত্যার প্রচেষ্টা রুখে দিয়েছে এই বাহিনী।
গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশে তৎপর নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী জাইশুল জুলমের সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীদেরকে আইআরজিসি চিহ্নিত করে তাদেরকে আটক করেছে।
আইআরজিসি’র বিবৃতিতে আরো বলা হয়েছে, জাইশুল জুলমের সন্ত্রাসীরা পবিত্র মাশহাদ নগরীতে তাদের সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করেছিল। পাশাপাশি এই সন্ত্রাসী গোষ্ঠী খোরাসান রাজাভি প্রদেশের গভর্নরের অফিসেও হামলার পরিকল্পনা করেছিল। এজন্য তারা বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিল। সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা থেকে সেগুলো অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।
অন্যান্য প্রদেশে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীর এজেন্টদেরকেও চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে তদন্তের অধীনে রাখা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।