পশ্চিমারা হিসাবে ভুল হওয়ার কথা স্বীকার করে নিয়েছে: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i117684-পশ্চিমারা_হিসাবে_ভুল_হওয়ার_কথা_স্বীকার_করে_নিয়েছে_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতি পশ্চিমা দেশগুলো যখন পূর্ণ সমর্থন দিয়েছিল তখন তারা প্রকৃতপক্ষে হেরে যাওয়া পার্টির পক্ষে বাজি ধরেছিল।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২২ ০৬:৪০ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতি পশ্চিমা দেশগুলো যখন পূর্ণ সমর্থন দিয়েছিল তখন তারা প্রকৃতপক্ষে হেরে যাওয়া পার্টির পক্ষে বাজি ধরেছিল।

তিনি বলেন, কিন্তু এখন এসব দেশ স্বীকার করে নিয়েছে যে, তারা সাম্প্রতিক সহিংসতায় ভুল হিসাব-নিকাশ করেছিল। 

তিনি গতকাল (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, “যেসব দেশের সরকার ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাজি ধরেছিল তারা পরাজিত পার্টির পক্ষে বাজি ধরেছিল। আমরা তাদেরকে এই বলে সতর্ক করেছিলাম যে, তারা যেন তাদের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি না দেয়।

কানয়ানি বলেন, পশ্চিমা সরকারগুলো যদি এখন একথাও দাবি করে যে, তারা ইরানের সরকার পরিবর্তন করার চেষ্টা করেনি তারপরও সাম্প্রতিক সহিংসতায় তাদের ভূমিকার কথা তেহরান ভুলে যাবে না। 

ইরানের সাম্প্রতিক দাঙ্গায় জড়িত থাকার দায়ে যেসব বিদেশি নাগরিককে আটক করা হয়েছে তাদের সম্পর্কেও কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, তেহরান এরিমধ্যে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের আটকের বিষয়টি জানিয়ে দিয়েছে এবং ক্রিসমাস উপলক্ষে তাদের কাউকে কাউকে মানবিক কারণে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দেয়া হয়েছে।# 

পার্সটুডে/এমএমআই/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন