'শত্রুরা বিভিন্ন ফ্রন্টে ব্যর্থ হয়ে এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে লিপ্ত'
https://parstoday.ir/bn/news/iran-i120184-'শত্রুরা_বিভিন্ন_ফ্রন্টে_ব্যর্থ_হয়ে_এখন_ইরানের_বিরুদ্ধে_হাইব্রিড_যুদ্ধে_লিপ্ত'
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাঈল কায়ানি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে  এখন হাইব্রিড যুদ্ধের অংশ হিসাবে তেহরানের বিরুদ্ধে ব্যাপক মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৪:১৬ Asia/Dhaka
  • 'শত্রুরা বিভিন্ন ফ্রন্টে ব্যর্থ হয়ে এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে লিপ্ত'

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাঈল কায়ানি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে  এখন হাইব্রিড যুদ্ধের অংশ হিসাবে তেহরানের বিরুদ্ধে ব্যাপক মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইসমাঈল কায়ানি রাজধানী তেহরানে প্রতিরোধপন্থী গণমাধ্যমের শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানে বলেন, বিশ্বের বেশিরভাগ মূলধারার মিডিয়া এখন শত্রুদের নিয়ন্ত্রণে। বিভিন্ন ফ্রন্টে ক্রমাগত পরাজয়ের পর শত্রুরা  সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালিয়েছে। তাই বিভিন্ন গণমাধ্যম শত্রুদের ইরান বিরোধী প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে এবং সেই উদ্দেশ্যেই এসব মাধ্যমকে ব্যাপকভাবে নিযুক্ত করা হচ্ছে,”

তিনি আরও বলেন, “মহান আল্লাহকে ধন্যবাদ যে প্রতিরোধকামী ফ্রন্ট এবং প্রতিরোধপন্থী মিডিয়া আউটলেটগুলো সব ধরনের কঠোর সীমাবদ্ধতা সত্ত্বেও কেবল  তাদের অব্যাহত পরিশ্রমী প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে প্রতিনিয়ত তাদের সক্ষমতা উন্নত করতে সক্ষম হয়েছে। প্রতিরোধপন্থী মিডিয়া প্রতিরোধ ফ্রন্টের মহান কর্মকাণ্ডকে অত্যন্ত জাঁকজমকভাবে তুলে ধরেছে এবং প্রমাণ করেছে যে ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ ও তা প্রচারের উপর জোর দেওয়া একটি আবশ্যিক কর্তব্য  যা আল্লাহ এবং তার প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর আদেশ থেকে উদ্ভূত।

এছাড়া, কুদস ফোর্সের কমান্ডার প্রচলিত এবং বিভ্রান্তিকর ধারণা দূর করেন যে একটি যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য একটি পক্ষের আরও অত্যাধুনিক অস্ত্র এবং আরও বেশি আর্থিক সংস্থান প্রয়োজন। কানি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতৃত্বে বিশ্বব্যাপী দাম্ভিক শক্তিগুলো বিশ্ব জনমতকে এই কথা বলে ভুল তথ্য দিয়েছে যে যুদ্ধে যার কাছে বেশি অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং সম্পদ রয়েছে সে বিজয়ী হিসাবে আবির্ভূত হবে। তারা এই ধারণাটি এই জন্যই প্রচার করছে যে তারা যেনো বিশ্বব্যাপী অস্ত্র চুক্তি থেকে আরো বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। 

আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার আরো বলেন, অস্ত্র বিক্রির জন্য দাম্ভিকশক্তিগুলো সারা বিশ্বে যুদ্ধ চালাচ্ছে। যারা একসময় ভাবতো অস্ত্র এবং সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে তারাই এখন স্বীকার করছে যে যারা যুদ্ধের সময় বেশি প্রতিরোধকামী হয় তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয়।# 

পার্সটুডে/এমবিএ২৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।