প্রতিবাদে সুইডেনে রাষ্ট্রদূত পাঠাবে না ইরান: সূত্র
https://parstoday.ir/bn/news/iran-i125072-প্রতিবাদে_সুইডেনে_রাষ্ট্রদূত_পাঠাবে_না_ইরান_সূত্র
সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে গত বুধবার পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরান স্ক্যান্ডানেভিয়ান এই দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠাবে না। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্র এই তথ্য জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০২, ২০২৩ ১৭:৫৫ Asia/Dhaka
  • প্রতিবাদে সুইডেনে রাষ্ট্রদূত পাঠাবে না ইরান: সূত্র

সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে গত বুধবার পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরান স্ক্যান্ডানেভিয়ান এই দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠাবে না। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্র এই তথ্য জানিয়েছে।

সুইডেনে অভিবাসন গ্রহণকারী এক ইরাকি নাগরিক গত বুধবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থে কুরআনে অগ্নিসংযোগ করে এবং কয়েকটি পৃষ্ঠা ছিড়ে ফেলে। এসময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। শুধু তাই নয়, ইরাকি ওই উগ্রপন্থী আদালতের কাছে কুরআন পোড়ানোর অনুমতি চাইলে সুইডেনের একটি আদালত বাক-স্বাধীনতার নামে তা অনুমোদন করে।

কুরান পোড়ানোর এই ন্যাক্কারজনক ঘটনার চার দিন পর খবর বের হলো যে, ইরান সুইডেনে এখনই নতুন রাষ্ট্রদূত পাঠাবে না। 
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, যদিও সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর ব্যাপারে ইরানের পক্ষ থেকে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে তবে এই মুহূর্তে ইরান তা স্থগিত করতে যাচ্ছে। ও‌ই সূত্র সুস্পষ্ট করে বলেছে, পবিত্র কুরআন পুরানোর প্রতিবাদেই ইরান এই সিদ্ধান্ত নিচ্ছে।

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর এই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ওআইসির জরুরি বৈঠক ডাকার জন্য ইরান প্রস্তাব দিয়েছে। এছাড়া, তেহরানে কর্মরত সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পবিত্র কুরআনের অবমাননা বিশ্ব মুসলিম বরদাস্ত করবে না।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।