ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসীদের অস্ত্রমুক্ত করার আল্টিমেটামের মেয়াদ বাড়ানো হবে না
https://parstoday.ir/bn/news/iran-i128008-ইরাকি_কুর্দিস্তানের_সন্ত্রাসীদের_অস্ত্রমুক্ত_করার_আল্টিমেটামের_মেয়াদ_বাড়ানো_হবে_না
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসীদের অস্ত্রমুক্ত করার জন্য বাগদাদকে যে আল্টিমেটাম দেয়া হয়েছে তার মেয়াদ বাড়ানো হবে না।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১১:৫০ Asia/Dhaka
  • ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসীদের অস্ত্রমুক্ত করার আল্টিমেটামের মেয়াদ বাড়ানো হবে না

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসীদের অস্ত্রমুক্ত করার জন্য বাগদাদকে যে আল্টিমেটাম দেয়া হয়েছে তার মেয়াদ বাড়ানো হবে না।

তিনি বলেন, "ইরানের অবস্থান পরিষ্কার। ইরাকের সাথে যে চুক্তিতে পৌঁছানো হয়েছে তার মেয়াদ শেষ হবে ১৯ সেপ্টেম্বর। এই সময়ের ভেতরে কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসীদের অস্ত্র মুক্ত না করা হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে না।"

নাসের কানয়ানি বলেন, ইরাক সরকার এই বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তারা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানান, ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সব ক্ষেত্রে বাড়ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলছে যাতে একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ সই করা যায় এবং এর লক্ষ্যগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়। এজন্য দুই দেশের মধ্যে এই রোডম্যাপের খসড়া বিনিময় হয়েছে এবং তা নিয়ে দু দেশের কর্মকর্তারা পর্যালোচনা করে দেখছেন।#

পার্সটুডে/এসআইবি/১২