নিউইয়র্কে আলোচনা করলেন ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i128458-নিউইয়র্কে_আলোচনা_করলেন_ইরান_রাশিয়া_ও_তুরস্কের_পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার চলমান সংকট সমাধানের জন্য ইরান, রাশিয়া এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা নিউ ইয়র্কে বৈঠক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার অবকাশে এই তিন মন্ত্রী সিরিয়া ইস্যু নিয়ে গতকাল (শুক্রবার) আলোচনায় বসেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৫:০৭ Asia/Dhaka
  • নিউইয়র্কে আলোচনা করলেন ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার চলমান সংকট সমাধানের জন্য ইরান, রাশিয়া এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা নিউ ইয়র্কে বৈঠক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার অবকাশে এই তিন মন্ত্রী সিরিয়া ইস্যু নিয়ে গতকাল (শুক্রবার) আলোচনায় বসেন।

বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

আলোচনায় সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসনও উপস্থিত ছিলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতিসংঘ সদর দপ্তরে ইরানের স্থায়ী মিশনে।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার বর্তমান মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা এবং সিরিয়ার অর্থকড়ি ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের কারণে দেশটি এত বেশি খারাপ অবস্থায় পড়েছে। এতে সিরিয়ার নারী ও শিশুরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আমির আব্দুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন, সিরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা অবৈধ এবং সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।