ইরানের প্রেসিডেন্ট বললেন সন্ত্রাসীরা ধর্ম ও মানবতা বিরোধী
https://parstoday.ir/bn/news/iran-i128764-ইরানের_প্রেসিডেন্ট_বললেন_সন্ত্রাসীরা_ধর্ম_ও_মানবতা_বিরোধী
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যে জোড়া বোমা হামলা হয়েছে তার নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। গতকাল শুক্রবারের ওই হামলায় অন্তত ৫৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১১:১৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যে জোড়া বোমা হামলা হয়েছে তার নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। গতকাল শুক্রবারের ওই হামলায় অন্তত ৫৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।

বর্বর এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ যেকোনো ধরনের উগ্রবাদ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।

গতকাল পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুঙ জেলার একটি মসজিদে লোকজন যখন পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উদযাপনের জন্য জড়ো হচ্ছিল তখন সেখানে বোমা হামলা চালানো হয়।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে পাঠানো এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, অন্ধ এই তৎপরতার মধ্যদিয়ে একথা পরিষ্কার হয়েছে যে, উগ্র সন্ত্রাসবাদীদের প্রকৃত ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই বরং এরা মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে।
প্রেসিডেন্ট রায়িসি সন্ত্রাসীদের ধর্মবিরোধী ও মানবতাবিরোধী এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের জনগণ, সরকার এবং হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।