গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ চলতে থাকলে যেকোন কিছুই সম্ভব
https://parstoday.ir/bn/news/iran-i129458-গাজায়_ইসরাইলি_অপরাধযজ্ঞ_চলতে_থাকলে_যেকোন_কিছুই_সম্ভব
ইসলামি প্রজাতন্ত্র ইরান আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যদি ইহুদিবাদী ইসরাইলের ঘৃণ্য অপরাধযজ্ঞ চলতে থাকে তাহলে সেখানে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৬, ২০২৩ ১৫:৫৫ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরান আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যদি ইহুদিবাদী ইসরাইলের ঘৃণ্য অপরাধযজ্ঞ চলতে থাকে তাহলে সেখানে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।

আজ (সোমবার) রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র নাসের কানয়ানি। তিনি বলেন, গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে পুরো ফিলিস্তিনি জাতির পক্ষ থেকে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অসহায় মানুষের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সেনারা যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারে পশ্চিমা মূলধারার গণমাধ্যমের বিকৃত খবরের কঠোর সমালোচনা করেন নাসের কানয়ানি। তিনি বলেন, পশ্চিমা এসব গণমাধ্যম নিপীড়নকারীদেরকে নিপীড়িত হিসেবে দেখানোর চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, “প্রতিরোধ লড়াই করা ফিলিস্তিনি জাতির অধিকার। ইহুদিবাদীরা এই যুদ্ধে হেরে গেছে। সর্ব-সাম্প্রতিক ঘটনাবলী পরিষ্কার করে দিয়েছে যে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের মুখে দখলদার ইসরাইল পরাজিত হয়েছে। এখন এই পরাজয়কে ঢাকার জন্য বর্বর ইসরাইল ফিলিস্তিনের সাধারণ জনগণের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছে।

গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতাকে ইরানের শীর্ষ পর্যায়ের এ কূটনীতিক যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন। ইসরাইল গাজা উপত্যকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের পাশাপাশি সেখানে পানি, খাদ্য এবং ওষুধের সমস্ত সরবরাহ বন্ধ করে দিয়েছে।

নাসের কানয়ানি বলেন, গাজা উপত্যকায় যদি ইসরাইলের এই বর্বর অমানবিক নীতি চলতে থাকে তাহলে সব পথ খোলা রয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো ইসরাইলের এই অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে থাকবে না। ইসরাইলের সৃষ্টি করা এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যের শান্তিকে বিপদের মুখে ফেলবে। ইসরাইলের এই অপরাধের বিরুদ্ধে লড়াই করা বিশ্বের প্রতিটি মানুষের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/১৬