‘গাজায় পরমাণু হামলার হুমকির মধ্য দিয়ে ইসরাইলের প্রকৃত পরাজয় ফুটে উঠেছে’
https://parstoday.ir/bn/news/iran-i130378-গাজায়_পরমাণু_হামলার_হুমকির_মধ্য_দিয়ে_ইসরাইলের_প্রকৃত_পরাজয়_ফুটে_উঠেছে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরাইল যে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছে তার মধ্য দিয়ে প্রতিরোধকামী যোদ্ধাদের হাতে দখলদার সেনাদের প্রকৃত পরাজয় পরিষ্কার হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৬, ২০২৩ ১০:১০ Asia/Dhaka
  • ‘গাজায় পরমাণু হামলার হুমকির মধ্য দিয়ে ইসরাইলের প্রকৃত পরাজয় ফুটে উঠেছে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরাইল যে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছে তার মধ্য দিয়ে প্রতিরোধকামী যোদ্ধাদের হাতে দখলদার সেনাদের প্রকৃত পরাজয় পরিষ্কার হয়েছে।

সামাজিক মাধ্যম এক্স পেইজে ইরানি মন্ত্রী বর্বর, বর্ণবাদী ও দখলদার ইসরাইলকে পরমাণু অস্ত্র মুক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এর আগে ইসরাইলের কথিত ঐতিহ্য বিষয়ক মন্ত্রী অ্যামিচাই এলিইয়াহু এক সাক্ষাৎকারে হুমকি দিয়ে বলেছিলেন, গাজার ওপর পরমাণু বোমা ফেলার একটি সম্ভাবনা রয়েছে।

ইহুদিবাদী মন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলিদের এই পরিকল্পনার মধ্যদিয়ে বর্ণবাদী সরকারের প্রকৃত পরাজয় ফুটে উঠেছে। এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে দ্রুত ও বাধা-বিঘ্নহীনভাবে ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীকরণের পদক্ষেপ নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬