সন্ত্রাসী গোষ্ঠীর ১১ সদস্যের একটি চক্রকে ধ্বংস করে দিয়েছে আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i13207-সন্ত্রাসী_গোষ্ঠীর_১১_সদস্যের_একটি_চক্রকে_ধ্বংস_করে_দিয়েছে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরান বিরোধী কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর ১১ সদস্যের একটি চক্রকে ধ্বংস করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৬ ১১:৫৩ Asia/Dhaka
  • সন্ত্রাসী গোষ্ঠীর ১১ সদস্যের একটি চক্রকে ধ্বংস করে দিয়েছে আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরান বিরোধী কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর ১১ সদস্যের একটি চক্রকে ধ্বংস করে দিয়েছে।

ইরানের কুর্দিস্তান প্রদেশে আইআরজিসি’র প্রাদেশিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেইন রাজাবির বরাত দিয়ে আজ (মঙ্গলবার) এ খবর দেয়া হয়েছে। এ গোষ্ঠীকে ইসলামি বিপ্লব বিরোধী বলে অভিহিত করেছেন রাজাবি। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে এ গোষ্ঠী ইরানের বিরুদ্ধে তৎপর রয়েছে।

রাজাবি বলেন, এ গোষ্ঠীর সদস্যরা প্রতিবেশী দেশ থেকে ইরানে ঢোকা মাত্র আইআরজিসি’র কুর্দিস্তান শাখা তাদের ওপর নজর রাখছিল। এরপর এ গোষ্ঠীর সদস্যদের ইরানের অভ্যন্তরে আরো বেশি ঢোকার পথ বন্ধ করে দেয়া হয়। তারপর তাদেরকে আইআরজিসি’র কাঙ্ক্ষিত স্থানের দিকে এগিয়ে যেতে দেয়া হয়। এভাবে ১০ দিন ধরে তাদের ওপর নজরদারি চালানো হয়। সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা কুর্দিস্তানের সারভাবাদ নগরীর কাছে কোসালান এলাকায় পৌঁছানোর পর গোষ্ঠীর ১১ সদস্যের সবাইকে হত্যা করা হয় বলে জানান তিনি।

এ অভিযান চালাতে গিয়ে আইআরজিসি’র এক সদস্য শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৮