পশ্চিমা নিষেধাজ্ঞা কি ইরানের পারমাণবিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পেরেছে?
পার্সটুডে - আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ব্লুমবার্গ নিউজের সাথে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ইরানকে তার পারমাণবিক কর্মসূচি উন্নয়নে বাধা দিতে পারেনি। কিন্তু কিভাবে?
১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা শুরু হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উন্নয়নে বাধা দেয়ার চেষ্টা করেছে।
কিন্তু ইরান সম্পূর্ণ দেশীয় বিজ্ঞানীদের উপর নির্ভর করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। যেমন,
হেভি ওয়াটার তৈরির মানের দিক থেকে বিশ্বে ইরানের স্থান প্রথম
পারমাণবিক সাফল্যের ক্ষেত্রে ইরানের স্থান বিশ্বে পঞ্চম
পারমাণবিক জ্ঞানের ক্ষেত্রে শীর্ষ ৫টি দেশের মধ্যে রয়েছে ইরান
পারমাণবিক বিদ্যুৎ চুল্লি আছে এমন ৩২টি দেশের মধ্যে রয়েছে ইরান
সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্রের কয়েকটি দেশের মধ্যেও ইরান একটি
এসবই কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক অগ্রগতিতে ইরানের সাফল্যের প্রমাণ।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।