ইসরাইলের আকাশের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i149980-ইসরাইলের_আকাশের_ওপর_আমাদের_পূর্ণ_নিয়ন্ত্রণ_রয়েছে_ইরান
দখলদার ইসরাইলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি-৩ অভিযানের মুখপাত্র কর্নেল ইমান তাজিক বলেছেন, 'মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটা প্রমাণিত ইসরাইলের আকাশের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।'
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০২৫ ১২:১৮ Asia/Dhaka
  • ইসরাইলের আকাশের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে: ইরান

দখলদার ইসরাইলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি-৩ অভিযানের মুখপাত্র কর্নেল ইমান তাজিক বলেছেন, 'মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটা প্রমাণিত ইসরাইলের আকাশের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।'

তিনি আরো বলেন, "ইরানের বীর জাতি ফাতাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন ১১তম ধাপের হামলা চালিয়েছে। আইআরজিসির বিমান ও মহাকাশ বাহিনীর অনুগত যোদ্ধাদেরও অভিনন্দন জানাচ্ছি।"

দখলদার ইসরাইলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি-৩ অভিযানের মুখপাত্র কর্নেল ইমান তাজিক বলেন, গতরাতে ফাতাহ নামের শক্তিশালী এবং কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলো দখলদার ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইহুদিবাদী কাপুরুষদের মনে আতঙ্ক তৈরি করেছে।

তিনি বলেন, এর মাধ্যমে ইরানের কর্তৃত্বের বার্তা পাঠানো হয়েছে, যা তাদের কাছে অকল্পনীয়।"

পার্সটুডে/ এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।