সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সাংহাই সহযোগিতা সংস্থার কেন্দ্রে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i154654-সন্ত্রাসীদের_বিরুদ্ধে_লড়াইয়ে_সাংহাই_সহযোগিতা_সংস্থার_কেন্দ্রে_ইরান
পার্সটুডে- সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশেষ মহড়া, "সাহান্দ ২০২৫" ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শাবেস্তার কাউন্টিতে অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ০২, ২০২৫ ১৭:৪২ Asia/Dhaka
  • •	সাহান্দ-২০২৫ সামরিক মহড়া
    • সাহান্দ-২০২৫ সামরিক মহড়া

পার্সটুডে- সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশেষ মহড়া, "সাহান্দ ২০২৫" ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শাবেস্তার কাউন্টিতে অনুষ্ঠিত হয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলির সন্ত্রাসবাদ মোকাবেলায় সোমবার, পূর্ব আজারবাইজান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির স্থল বাহিনীর আয়োজিত বিশেষ মহড়া ১ ডিসেম্বর শুরু হয়েছে এবং এই মাসের ১৪ তারিখ পর্যন্ত চলবে।

অংশগ্রহণকারী সামরিক ও নিরাপত্তা ইউনিটগুলির উপস্থিতিতে এই যৌথ সামরিক মহড়া শাবেস্তার কাউন্টিতে অনুষ্ঠিত হচ্ছে এবং এ বাহিনী সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবে।

"সাহান্দ ২০২৫" মহড়াটি আইআরজিসি স্থল বাহিনীর অন্যতম কার্যকরী এবং সক্ষম ইউনিট ইমাম জামান (সা.) মেকানাইজড ব্রিগেড দ্বারা আয়োজিত। এই মহড়াটি সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলির মধ্যে বার্ষিক যৌথ মহড়ার প্রক্রিয়ার অংশ, যার লক্ষ্য সমন্বয়ের স্তর বৃদ্ধি করা, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সন্ত্রাসী হুমকি মোকাবেলায় প্রস্তুতি বৃদ্ধি করা।

আইআরজিসি স্থল বাহিনীর পাবলিক রিলেশনস ডেপুটি কর্নেল শাহরাম আসকারিয়ান আরও বলেন: “সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, আইআরজিসি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সাংহাই সহযোগিতা সংস্থার সন্ত্রাসবাদ দমন নির্বাহী কমিটির ঘোষণার ভিত্তিতে আয়োজিত সাহান্দ ২০২৫ মহড়া বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে।”  

সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরানের অতীত অভিজ্ঞতা এবং নানা পদক্ষেপের কথা উল্লেখ করে, আইআরজিসির স্থল বাহিনীর পাবলিক রিলেশনস ডেপুটি বলেন: “ইরান সর্বদা সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং নারী ও শিশু সহ আমাদের ১৭,০০০ এরও বেশি ইরানি সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন।”

রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, ইরান এবং পাকিস্তান হল সাংহাই সহযোগিতা সংস্থার প্রধান সদস্য।

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলির সামরিক ও নিরাপত্তা ইউনিটগুলির অংশগ্রহণে ইরানে অনুষ্ঠিত "সাহান্দ ২০২৫" মহড়ার সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই মহড়া সদস্য দেশগুলির বাহিনীকে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় কৌশল, পদ্ধতি এবং মান অনুশীলনের সুযোগ এনে দেবে।" #

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।