বিপ্লব বিজয় বার্ষিকী পালন ইরানি জনগণের জাগরণ, সচেতনতা, ঐক্য এবং সংহতির প্রতীক
https://parstoday.ir/bn/news/iran-i156928-বিপ্লব_বিজয়_বার্ষিকী_পালন_ইরানি_জনগণের_জাগরণ_সচেতনতা_ঐক্য_এবং_সংহতির_প্রতীক
পার্সটুডে- ইসলামী বিপ্লব বিজয়ের ৪৭তম বার্ষিকীতে, রাজধানী তেহরানসহ সমগ্র ইরানের জনগণ আজ বিজয় র‍্যালিতে অংশ নিয়েছেন।
(last modified 2026-02-11T11:20:20+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১৭:১৮ Asia/Dhaka
  • • বিপ্লব বিজয় বার্ষিকীতে ইরানি জনগণের ব্যাপক উপস্থিতি
    • বিপ্লব বিজয় বার্ষিকীতে ইরানি জনগণের ব্যাপক উপস্থিতি

পার্সটুডে- ইসলামী বিপ্লব বিজয়ের ৪৭তম বার্ষিকীতে, রাজধানী তেহরানসহ সমগ্র ইরানের জনগণ আজ বিজয় র‍্যালিতে অংশ নিয়েছেন।

ইসলামী ইরান জুড়ে জনগণ বিজয় বার্ষিকীর মিছিলে অংশ নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার আদর্শের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং ইরানের শত্রুদের উপর চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত গৌরবময় শহীদদের পথ অব্যাহত রাখার উপর জোর দেয়।

এক টেলিভিশন বার্তায়, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ২২শে বাহমান বিপ্লব বিজয় বার্ষিকীকে ইরানী জাতির শক্তি ও মর্যাদা উন্মোচনের দিন বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে র‍্যালিতে জনগণের উপস্থিতি এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ শত্রুদেরকে ইরানের মোকাবেলায় পিছু হটতে বাধ্য করবে। তিনি জোর দিয়ে বলেছেন: ২২শে বাহমান, আপনাদের ইচ্ছাশক্তি এবং অবিচলতা প্রদর্শন করে শত্রুকে হতাশ করে দিবেন।

২২শে বাহমান বিপ্লব বিজয় বার্ষিকী মহান জাতির সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দেয় এবং ইরানের বিপ্লবী জনগণ প্রতি বছর যে কোনো পরিস্থিতিতে রাস্তায় নেমে আসে এবং বিশ্বের কাছে ইসলামী বিপ্লবের মূল্যবোধ সমুন্নত রাখার জন্য তাদের ঐক্য ও সংহতি তুলে ধরে।

বিপ্লব বিজয় বার্ষিকীর র‍্যালিতে জনগণের অংশগ্রহণ তাদের জাগরণ ও সচেতনতা, তাদের ঐক্য ও সংহতি, দেশ গড়ার প্রতি তাদের মনোযোগ এবং ইসলামী ব্যবস্থার শত্রুদের প্রতি তাদের ঘৃণা প্রকামের একটি মঞ্চ, যা ইসলামী ব্যবস্থার বন্ধুদের জন্য উৎসাহ ও আশা প্রদান করে এবং ইসলামী বিপ্লবের অভ্যন্তরীণ ও বহিরাগত শত্রুদের ষড়যন্ত্রকে হতাশ করে দেয়।  

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান হিসেবে ২২ বাহমান পদযাত্রা জাতীয় ঐক্য ও আনুগত্যের প্রতিফলন।#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।