ইসরায়েল-মার্কিন আগ্রাসনের ব্যাপারে কোনো সরকারই চুপ থাকতে পারে না: ইরান
-
আগ্রাসনের ব্যাপারে কোনো সরকারই চুপ থাকতে পারে না: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে বেসরকারি স্থাপনাগুলো ধ্বংস, চিকিৎসাকেন্দ্র, হাসপাতাল, স্কুল ও গণমাধ্যমের ওপর হামলা ও ধ্বংসযজ্ঞ সুস্পষ্ট যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ।
তিনি বলেন, ইরানের একটি স্কুলে ইসরায়েল-মার্কিন বোমা হামলায় ১৭১ জন ছাত্রী নিহত হওয়ার পর তেহরানের গান্ধী হাসপাতালে এমন সময় তারা হামলা চালিয়েছে যখন তারা দাবি করে যে, তাদের সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র অত্যাধুনিক এবং নিঁখুত।
ইচ্ছাকৃত বেসামরিক অবস্থানে হামলা চালানো থেকে বোঝা যায় ইরানের জনগণের দৈনন্দিন জীবনযাত্রাকে অচল করে দেয়াই ইসরায়েল-মার্কিন আগ্রাসনের লক্ষ্য।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আরো বলেছেন, ইরানের জনগণের জীবনযাত্রাকে অচল করে দেয়ার জন্যই শত্রুরা বেসামরিক স্থাপনা, হাসপাতাল, স্কুল ও গণমাধ্যমকে টার্গেট করে হামলা চালাচ্ছে। তাদের এ ন্যাক্কারজনক কর্মকাণ্ড মানবতা বিরোধী চরম অপরাধ।
তিনি বলেন, এতো কিছু দেখার পরও কোনো দায়িত্বশীল সরকারই ইসরায়েল-মার্কিন বর্বরতার ব্যাপারে নীরব থাকতে পারে না।#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।