ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i157488-ইউরোপীয়_ইউনিয়নকে_অবশ্যই_আন্তর্জাতিক_আইনের_প্রতি_শ্রদ্ধাশীল_হতে_হবে_ইরান
মার্কিন আগ্রাসনের প্রতি কোনো কোনো ইউরোপীয় দেশের সমর্থনের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে ভুল পথে পা না বাড়ানোর আহ্বান জানিয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৪, ২০২৬ ১৪:৩৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

মার্কিন আগ্রাসনের প্রতি কোনো কোনো ইউরোপীয় দেশের সমর্থনের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে ভুল পথে পা না বাড়ানোর আহ্বান জানিয়েছে।

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইসরায়েল-মার্কিন আগ্রাসনের প্রতি ইউরোপের কোনো কোনো দেশের সমর্থনের প্রতিক্রিয়ায় এক্স পেজে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের তিনটি প্রভাবশালী দেশ এক সময় পরমাণু সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে এবং ২০১৫ সালে পরমাণু সমঝোতা চুক্তিতে পৌঁছতে সহযোগিতা করেছিল যা ছিল অনেক বড় অর্জন কিন্তু যুক্তরাষ্ট্র তা ভেস্তে দেয়।

তিনি আরো বলেন, জার্মানির চ্যান্সেলরসহ ইউরোপের আরো কয়েকটি দেশ ইরানে ইসরায়েল মার্কিন হামলায় যে সমর্থন জানিয়েছে তা তাদের জন্য ঐতিহাসিক ভুল হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুপখাত্র আরো বলেন, ইউরোপের উচিত যে কোনো কাজ যদি নাৎসিদের চিন্তার সাথে মিলে যায় তাহলে তার বিরোধিতা করা এবং আন্তর্জাতিক ন্যায়বিচার ও আইনের প্রতি শ্রদ্ধা জানানো।#

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।