ইরান শুধুমাত্র মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে: ইসমাইল বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তার দেশের সেনাবাহিনী শুধুমাত্র মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
তিনি আজ আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আরো বলেছেন, তার দেশ ইসরায়েল-মার্কিনির চাপিয়ে দেয়া অন্যায় ও বেআইনি আগ্রাসনের শিকার।
ইসমাইল বাকায়ি বলেন, ইরান যে হামলা চালাচ্ছে তা কেবল আত্মরক্ষার স্বার্থে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের কোনো শত্রুতা নেই। এমনকি তাদের ওপর হামলা চালানোরও কোনো ইচ্ছা নেই তেহরানের।
তিনি বলেন, ইরানের সেনারা অত্যন্ত সতর্কতার সাথে মার্কিন সামরিক অবস্থানে হামলা চালাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আরো বলেন, ১১তম রোজার মধ্যেও ইসরায়েল-মার্কিন বেআইনি হামলা অব্যাহত রয়েছে। তারা ইরানের সার্বভৌমত্বকে টার্গেট করেছে এবং বেসামরিক অবস্থান লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালাচ্ছে। আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম, আগ্রাসনের শিকার হলে আমরাও শত্রুকে শক্ত ও বিস্তৃত আকারে জবাব দেব।#
পার্সটুডে/এমআরএইচ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।