কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে; ইরানি প্রেসিডেন্টের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i157584-কিছু_দেশ_মধ্যস্থতার_চেষ্টা_শুরু_করেছে_ইরানি_প্রেসিডেন্টের_প্রতিক্রিয়া
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেছেন, ইরানের শক্তি ও মর্যাদা রক্ষার কাজ দৃঢ়তার সঙ্গে অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের পিছু হটা ছাড়াই এটা চলমান রয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৬, ২০২৬ ১৯:০১ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেছেন, ইরানের শক্তি ও মর্যাদা রক্ষার কাজ দৃঢ়তার সঙ্গে অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের পিছু হটা ছাড়াই এটা চলমান রয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তা প্রকাশ করে এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে কিছু দেশের মধ্যস্থতার প্রচেষ্টায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, কিছু দেশ মধ্যস্থতার জন্য চেষ্টা শুরু করেছে। তাদের প্রতি আমাদের জবাব স্পষ্ট- আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে আমাদের দেশের মর্যাদা ও শক্তি রক্ষার ক্ষেত্রে আমরা একটুও দ্বিধা করি না। মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে প্রধানত ঐসব দেশকে নিশানা করা উচিৎ, যারা ইরানের জনগণকে অবমূল্যায়ন করে যুদ্ধের আগুন জ্বালিয়েছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।