যে দেশগুলো শত্রুদের সুযোগ-সুবিধা দেয়নি তাদের আঘাত করা হয়নি
জেনারেল শেকারচি: আমরা শত্রুদের কোনো ছাড় দেব না
-
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি
পার্সটুডে-ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র বলেছেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী এবং আমেরিকাকে সুযোগ সুবিধা দেয় নি তাদের ওপর কোনো আঘাত করা হয় নি এবং তাদেরকে আঘাত করা হবে না।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি আজ শনিবার এক বক্তব্য বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং শিশু হত্যাকারী ইসরায়েলের আগ্রাসন চালানোর প্রথম দিন থেকেই বলে আসছি যে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনে যেসব উত্স ব্যবহার করা হবে আমরা সেখানেই আঘাত হানব এবং অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা ব্যবহৃত ঘাঁটিগুলোকেও আমরা লক্ষ্যবস্তু করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা তা অব্যাহত রাখব।
তিনি বলেন, "কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা ছিল মুসলিম প্রতিবেশী দেশগুলোর কোনো ক্ষতি না করা এবং তাদের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন না করা এবং ভাল প্রতিবেশীশুলভ আচরণ অব্যাহত রাখা এবং আমরা এটি মেনে চলেছি।"
জেনারেল শেকারচি বলেন, "আমাদের ওপর আগ্রাসন চালানোর জন্য আমেরিকানদের জায়গা ও জমি দেয়নি এমন দেশগুলোকে আমরা আঘাত করিনি এবং যে দেশটি আমেরিকানদের এবং ইহুদিবাদীদের আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য স্থান এবং সুযোগ-সুবিধা দিয়েছে তারা আঘাত পেয়েছে এবং তারা আঘাত পাবে।"
তিনি জোর দিয়ে বলেন, "আমরা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোনো ছাড় দেব না এবং আমরা এখন পর্যন্ত তাদের শরীরে শক্তিশালীভাবে আঘাত করেছি, এটি অব্যাহত থাকবে।"#
পার্সটুডে/এমবিএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।