লেবাননি সাংবাদিক আলী শোয়াইব ইসরায়েলি অপরাধযজ্ঞ তুলে ধরার কণ্ঠস্বর ছিলেন: নওরোজি
https://parstoday.ir/bn/news/iran-i158088-লেবাননি_সাংবাদিক_আলী_শোয়াইব_ইসরায়েলি_অপরাধযজ্ঞ_তুলে_ধরার_কণ্ঠস্বর_ছিলেন_নওরোজি
পার্সটুডে- ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি এক বার্তায় লেবাননে আল-মানার টিভি চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক আলী শোয়াইবের শাহাদাতকে অভিনন্দন ও শোক জানিয়েছেন।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
মার্চ ২৯, ২০২৬ ০৯:৩১ Asia/Dhaka
  • আলী শোয়েব
    আলী শোয়েব

পার্সটুডে- ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি এক বার্তায় লেবাননে আল-মানার টিভি চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক আলী শোয়াইবের শাহাদাতকে অভিনন্দন ও শোক জানিয়েছেন।

পার্সটুডের জানিয়েছে, নওরোজি তার বার্তায় বলেছেন, বিশ্বাসঘাতক ইসরায়েল আবারও গণমাধ্যমের ওপর হামলা চালিয়েছে এবং এমন একজন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করেছে, যিনি কয়েক দশক ধরে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের সত্য তুলে ধরার কণ্ঠস্বর এবং সত্যের আলোকবর্তিকা ছিলেন। প্রকৃতপক্ষে, এই বিপ্লবী ব্যক্তিত্ব শহীদ আলী শোয়াইব, দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন।

শহীদ ফাতিমা ফাত্তুনি

বার্তায় বলা হয়েছে: এটাই প্রথম নয় যে, ইসরায়েল প্রতিরোধমূলক গণমাধ্যমে আমাদের সহকর্মীদের ওপর হামলা করেছে। সর্বশেষ ঘটনাটি ছিল আমাদের মুজাহিদ সহকর্মী ফাতিমা ফাতুনির শাহাদাত। শত্রুর বর্বর আচরণ ও যুদ্ধাপরাধ সম্পর্কে সত্য তুলে ধরার ক্ষেত্রে যাঁর সাহসী কণ্ঠ লেবাননে সর্বদা অনুরণিত হয়েছে। আমার পক্ষ থেকে এবং আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমে আমার সকল সহকর্মীর পক্ষ থেকে, আমি এই মূল্যবান শহীদের গৌরবময় শাহাদাতের জন্য অভিনন্দন ও সমবেদনা জানাই।”#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৯