যুক্তরাষ্ট্রের সাথে স্থল অভিযানে অংশ নিতে ইসরায়েলের অস্বীকৃতি: কলিবফের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i158174-যুক্তরাষ্ট্রের_সাথে_স্থল_অভিযানে_অংশ_নিতে_ইসরায়েলের_অস্বীকৃতি_কলিবফের_প্রতিক্রিয়া
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাথে স্থল অভিযানে অংশগ্রহণ থেকে ইহুদিবাদী ইসরায়েলের সরে আসার প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেছেন, মার্কিন সরকারে ‘ইসরায়েল ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে।
(last modified 2026-04-01T13:31:44+00:00 )
এপ্রিল ০১, ২০২৬ ১০:০৫ Asia/Dhaka
  • মোহাম্মদ বাকের কলিবফ
    মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাথে স্থল অভিযানে অংশগ্রহণ থেকে ইহুদিবাদী ইসরায়েলের সরে আসার প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেছেন, মার্কিন সরকারে ‘ইসরায়েল ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলের টিভ চ্যানেল ১২ এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো স্থল অভিযানে অংশ নেবে না।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এই খবরের প্রতিক্রিয়ায় এক্স চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে একজন আমেরিকান সৈন্য তার কমান্ডারদের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, "আমরা ইসরায়েলের জন্য মরতে চাই না"।

এর মাধ্যমে তিনি আমেরিকানদেরকে সতর্ক করে বলেন, মার্কিন সরকারে ‘ইসরায়েল ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে।#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/১