প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i158758-প্রতিবেশীরাই_আমাদের_অগ্রাধিকার_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ওমান সফরের পর এক বার্তায় বলেছেন, আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।
(last modified 2026-04-27T00:34:48+00:00 )
এপ্রিল ২৭, ২০২৬ ০৯:০৪ Asia/Dhaka
  • ওমানের সুলতান ও আরাকচি
    ওমানের সুলতান ও আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ওমান সফরের পর এক বার্তায় বলেছেন, আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি মাসকাট সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন- 'নিরাপদ চলাচল নিশ্চিত করার উপায়গুলো পর্যালোচনার ওপরই আমাদের মূল মনোযোগ রয়েছে। 

তিনি জোর দিয়ে বলেন, “ওমানে আমাদের উদার আতিথেয়তাকারীদের প্রতি আমি কৃতজ্ঞ।” 

তিনি বলেন, দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীর একমাত্র উপকূলীয় দেশ হিসেবে, নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার উপায় খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য; যা আমাদের প্রিয় সব প্রতিবেশী এবং বৈশ্বিক সম্প্রদায়ের জন্য উপকারী।

রাখছি তার বার্তায় আবারও জোর দিয়ে বলেন, প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।#

পার্সটুডে/এস এ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন