হামাস: নিরস্ত্রীকরণের দাবি ইসরায়েলের দায়বদ্ধতা এড়ানোর অজুহাত
https://parstoday.ir/bn/news/iran-i159072-হামাস_নিরস্ত্রীকরণের_দাবি_ইসরায়েলের_দায়বদ্ধতা_এড়ানোর_অজুহাত
পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মোহাম্মাদ নাজ্জাল বলেছেন, নিরস্ত্রীকরণের দাবি সামনে এনে দখলদার ইসরায়েল তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে দূরে থাকতে চায়।
(last modified 2026-05-02T14:44:02+00:00 )
মে ০২, ২০২৬ ২০:৩২ Asia/Dhaka
  • হামাসের লোগো
    হামাসের লোগো

পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মোহাম্মাদ নাজ্জাল বলেছেন, নিরস্ত্রীকরণের দাবি সামনে এনে দখলদার ইসরায়েল তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে দূরে থাকতে চায়।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিদেশভিত্তিক রাজনৈতিক দপ্তরের সদস্য মোহাম্মদ নাজ্জাল আরও বলেছেন, দখলদার ইসরায়েলের লক্ষ্য হলো কোনো ব্যতিক্রম ছাড়াই সব প্রতিরোধ সংগঠনকে নিরস্ত্র করা। এই শর্তটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথম ধাপের চুক্তি বাস্তবায়ন থেকে নিজেকে দূরে রাখার অজুহাত হিসেবে ব্যবহার করছেন।

হামাসের এই নেতা অস্ত্র সমর্পণের দাবির জবাবে অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে হামাস ও অন্যান্য প্রতিরোধ সংগঠন জীবিত ও মৃত বন্দীদের একসঙ্গে মুক্তিসহ বিভিন্ন ছাড় দিয়েছিল, কিন্তু দখলদাররা তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।

নাজ্জাল জোর দিয়ে বলেন, হামাস একটি স্পষ্ট কার্যপরিকল্পনা, নির্দিষ্ট সময়সীমা এবং পারস্পরিক নিশ্চয়তা চায়, যাতে যুদ্ধ ও গণহত্যা পুনরায় না ঘটে। তিনি যুদ্ধ পুনরায় শুরুর জন্য নেতানিয়াহুর হুমকিকে মূল্যহীন চাঁদাবাজি বলে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, হামাসের অবস্থান কোনো গোষ্ঠীগত স্বার্থ বা স্বার্থপরতা থেকে নয়; বরং ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষার প্রয়াস থেকে, যারা গণহত্যা বন্ধের বাস্তব নিশ্চয়তা, এর পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা এবং তাদের বৈধ রাজনৈতিক অধিকার অর্জনের লক্ষ্যে কাজ করছে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন