শান্তি নাকি যুদ্ধ এটা বেছে নেয়ার দায়িত্ব এখন আমেরিকার: ইরান
-
গারিবাবাদি
পার্সটুডে-ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তেহরানে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে বলেছেন, স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে ইরান তার প্রস্তাব উপস্থাপন করেছে। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের; তারা কূটনীতির পথ বেছে নেবে, নাকি সংঘাতভিত্তিক নীতিই অব্যাহত রাখবে।জন জাপানি বিশেষজ্ঞ বলেছেন, ওয়াশিংটন ও তেলআবিব আন্তর্জাতিক ব্যবস্থায় বলপ্রয়োগ নিষিদ্ধ করার নিয়মগুলো ধ্বংস করতে চায়।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার তেহরানে আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।
একই সঙ্গে তিনি বলেন, বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কূটনীতির পথে এগোতে ইরান সবসময় আগ্রহী এবং এ ক্ষেত্রে নিজের দায়িত্বও পালন করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে সামনে রেখে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে ইরান তার প্রস্তাব দিয়েছে। এখন সিদ্ধান্তটা নিতে হবে আমেরিকাকেই।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন