মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের রুখে দাঁড়ানো উচিত: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানি জাহাজের বিরুদ্ধে জলদস্যুতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য ও নির্লজ্জ স্বীকারোক্তির কথা উল্লেখ করে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে জলদস্যুতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকারোক্তির জবাবে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইসমাইল বাকায়ি লিখেছেন: এটি কোনো কথার ভুল নয় বরং আন্তর্জাতিক জাহাজ চলাচলের বিরুদ্ধে আমেরিকানদের কর্মকাণ্ডের অপরাধমূলক প্রকৃতির একটি স্পষ্ট স্বীকারোক্তি।
বাকায়ি জোর দিয়ে বলেন যে, মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইরানি জাহাজ অবৈধভাবে আটক করাকে "জলদস্যুতা" হিসেবে বর্ণনা করেছেন এবং নির্লজ্জভাবে দাবি করেছেন যে "আমরা জলদস্যুদের মতো আচরণ করছি।"
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: "আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই আন্তর্জাতিক আইনের এই ধরনের নির্লজ্জ আইন লঙ্ঘনকে স্বাভাবিকীকরণের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে।"#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন