মার্কিন-ইসরায়েলি শত্রুর প্রতি খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডারের হুঁশিয়ারি:
“কোনো ভুল করলে তার জবাব হবে কঠোর, ধ্বংসাত্মক ও অনুতাপ সৃষ্টিকারী"
-
খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি
পার্সটুডে -খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মার্কিন-ইহুদিবাদী শত্রুকে সতর্ক করে দিয়ে বলেছেন, এই ভূমি ও গর্বিত জাতির বিরুদ্ধে শত্রুরা আবার হামলা চালানোর চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত, দৃঢ়সংকল্পে,শক্তিশালীভাবে এবং ব্যাপকভাবে জবাব দেবে।
পার্সটুডের তথ্য অনুযায়ী,ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক বার্তায় আমেরিকা-ইহুদিবাদী শত্রুকে পুনরায় কৌশলগত ভুল ও হিসাব-নিকাশ না করার জন্য সতর্ক করেছেন।
তিনি জোর দিয়ে বলেন যে তাদের জেনে রাখা উচিত যে ইসলামী ইরান এবং এর সশস্ত্র বাহিনী অতীতের চেয়ে আরও বেশি প্রস্তুত ও শক্তিশালী,তাদের হাতে বন্দুকের ট্রিগার রয়েছে এবং এই ভূমি ও গর্বিত জাতির শত্রুদের যেকোনো পুনঃআক্রমণের বিরুদ্ধে তারা দ্রুত,দৃঢ়সংকল্পে,শক্তিশালীভাবে এবং ব্যাপকভাবে জবাব দেবে।
মার্কিন-ইহুদিবাদী শত্রুরা বারবার সাহসী ইরানি জাতি এবং এর শক্তিশালী সশস্ত্র বাহিনীকে পরীক্ষা করেছে উল্লেখ করে মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, আমরা ঐশী সংকল্প ও ইচ্ছাশক্তি দিয়ে প্রমাণ করেছি যে আমরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের কাছে আমাদের কর্তৃত্ব ও সক্ষমতা প্রদর্শন করব এবং যদি আমাদের শত্রুরা আরেকটি ভুল করে, তবে আমরা রমজানের চাপিয়ে দেওয়া যুদ্ধের চেয়েও বহুগুণ বেশি শক্তি ও সামর্থ্য দিয়ে তার মোকাবিলা করব এবং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ইরানি জাতির অধিকার রক্ষা করব ও যেকোনো আগ্রাসনকারীর হাত কেটে ফেলব।#
পার্সটুডে/এমবিএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন